1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
Title :
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির ৫৪তম সভা অনুষ্ঠিত দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি টাঙ্গাইলে হেরোইন পাঁচারের দায়ে একজনের যাবজ্জীবন Financial Statements (Q2) of BANGLADESH NATIONAL INSURANCE COMPANY LIMITED Financial Statements (Q2) of National Bank PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনাইটেড ফাইন্যান্স নবীনগরে ১৫০ প্রধান শিক্ষক পদ শূন্য, সংকটে শিক্ষা ব্যবস্থা হবিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; মৃত্যু নিয়ে রহস্য, পলাতক স্বামী ও স্বজনরা এবি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের অভিষেক অনুষ্ঠিত ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ও ২.৩২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭

আটঘরিয়ায় বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ ও মোনাজাত অনুষ্ঠিত

  • আপডেট : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১.৫৪ পিএম
  • ২৭৫ Time View

নিজস্ব প্রতিনিধি: সারাদেশে তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন। বৃষ্টির আশায় আকাশপানে তাকিয়ে মানুষ। এমন অবস্থায় বৃষ্টি কামনায় পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত উচ্চ বিদ্যালয় মাঠে বৃষ্টি চেয়ে মুসল্লিদের নিয়ে  ইস্তিসকার নামাজ ও বিশেষ দোয়া মোনাজাতের আয়োজন করেছে একদন্ত বাজার মসজিদ কমিটি।

বুধবার (২৪ এপ্রিল) সকাল ১০টার দিকে একদন্ত উচ্চ বিদ্যালয় মাঠে এই নামাজ আদায় করেন আলেম উলামা ও ধর্মপ্রাণ মুসল্লিরা।

পুষ্পপাড়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই বাচ্চু এ বিশেষ নামাজ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন। বৃষ্টি চেয়ে সালাতুল ইস্তিসকার এ নামাজে তিন থেকে চার শতাধিক ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।

নামাজে অংশ নেওয়া মুসল্লিরা জানান, প্রচণ্ড দাবদাহ ও অনাবৃষ্টির কারণে শুকিয়ে যাচ্ছে মাঠঘাট কৃষিজমি। তীব্র খরায় ফসল উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক। গরমে অতিষ্ঠ হয়ে উঠেছেন মানুষ।  

এখন চাষাবাদ করতে পারছি না। তাই আল্লাহর অশেষ রহমতের জন্য এ নামাজ আদায় করা হয়।’

নামাজ ও দোয়া মোনাজাত পরিচালনাকারী মাওলানা আব্দুস হাই বাচ্চু বলেন, কিন্তু বৃষ্টি না হওয়ায় হাহাকার চলছে। এমন দুর্ভোগ থেকে মুক্তি পেতে ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনসহ আনুগত্য প্রকাশে এই নামাজ আদায় ও দোয়া মোনাজাত করা হয়। আল্লাহ যেন রহমত নাজিল করেন, এটিই আমাদের উদ্দেশ্য।

এসময় রহমতের বৃষ্টির জন্য নামাজ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক এজেডএম আব্দুল জলিল, সাবেক শিক্ষক হাবিবুর রহমান, একদন্ত বাজার মসজিদের পেশ ঈমাম মাও: ইমরান হোসাইন প্রমুখ। এ সময় প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তিসহ দেশ ও জাতির কল্যাণ প্রার্থনা করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com