মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ঢাকা-১৭ রেখে বগুড়া-৬ ছেড়ে দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান চুয়াডাঙ্গা জেলা কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা অনুষ্ঠিত কমিউনিটি ব্যাংকের সঙ্গে টাইগার নিউ এনার্জি ও এক্সপার্ট সলিউশনস লিমিটেডের এসএমই ঋণ ও গ্রীণ ফাইন্যান্স সংক্রান্ত চুক্তি স্বাক্ষর ডিজিটাল ব্যাংক লাইসেন্সে আরও সময় চায় ব্যাংক কর্মকর্তারা রমজানে স্কুল বন্ধের হাইকোর্ট আদেশ স্থগিত প্রধান উপদেষ্টার উপস্থিতিতে সনদে স্বাক্ষর এনসিপির রাজধানীতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরে বাসচাপায় পথচারী নিহত মুক্তাগাছা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত জনআস্থার শীর্ষে মোস্তাফিজুর রহমান বাবুল, মন্ত্রীত্বের দাবি মেলান্দহ মাদারগঞ্জ উপজেলা বাসীর

মেসির জোড়া গোলে জিতলো মায়ামি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ১২৫ Time View

লিওনেল মেসি খেলছেন মানেই ইন্টার মায়ামির জয়রথ অব্যাহত। এটা যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। তার ব্যক্তিক্রম হলো না আজও। জোড়া গোল করলেন মেসি, জয় তুলে নিলো মায়ামি। মেজর লিগ সকারে (এমএলএস) নাশভিলের বিপক্ষে মেসির জোড়া গোল ও সার্জিও বুসকেটসের এক গোলে মায়ামির জয় ৩-১ ব্যবধানে।

আজ রোববার (২১ এপ্রিল) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় এমএলএসের ম্যাচে মাঠে নামে মায়মি ও নাশভিল। ম্যাচের শুরুতে অবশ্য মায়ামির স্বাভাবিক চেহারা ফুটে ওঠে। গোল খেয়ে বসে জেরার্দো মার্টিনোর শিষ্যরা। প্রতিপক্ষকে আত্মঘাতী গোল উপহার দেন ফ্রাঞ্চো মায়ামির নেগ্রি।

এই পর্যন্তই, বাকি সময়ে চললো মেসি জাদু। একাই প্রতিপক্ষকে নাচিয়ে ছেড়েছেন আর্জেন্টাইন তারকা। নিজে খেলেছেন, সতীর্থদের দিয়ে খেলিয়েছেন। তাতে সমতায় ফিরতে বেশি সময় নেয়নি মায়ামি। খেলার ১১ মিনিটে লুইস সুয়ারেজের দুর্দান্ত এক পাস থেকে দলকে সমতায় ফেরান মায়ামি অধিনায়ক।

গোল পাওয়ার পর আরও আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে মায়ামি। তাতে প্রথমার্ধেই লিডের দেখা পায় ডেভিড বেকহ্যামের মালিকানাধীন দলটি। ৩৯ মিনিটে মেসির কর্নার কিক থেকে হেডের মাধ্যমে গোলটি করেন বুসকেটস। তাতে ২-১ গোলের লিড নিয়েই প্রথমার্ধের বিরতিতে যায় মেসি বাহিনী।

দ্বিতীয়ার্ধেও নিজেদের স্বাভাবিক খেলাটা দেখাতে থাকে মায়ামি। তাতে আরও একটি গোল আদায় করে নেয় দ্য হেরনসরা। ৮১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে নিজের জোড়া গোল পূর্ণ করেন চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে থাকা মেসি। তাতে শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে মায়ামি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS