বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেলেন মো. মোস্তাকুর রহমান সীতাকুণ্ডে জায়গা দখল ও হামলার প্রতিবাদে সাবেক মেম্বার পত্নীর সংবাদ সম্মেলন ওস্তাদ অমিতাভ-পায়রা ফাউন্ডেশনের উদ্যোগে রোজাদারদের মাঝে ইফতার বিতরন জয় পাহাড় কাটায় ৯ লাখ টাকা জরিমানা বিপিসির! সাংবাদিক উন্নয়ন পরিষদের চট্টগ্রাম বিভাগীয় নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় ফরিদপুরে ১৮টি ইজিবাইকসহ আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ১২ সদস্য আটক কুমিল্লা শিক্ষাবোর্ডে জুনিয়র বৃত্তি পেয়েছে ৫ হাজার ৯৪৮ জন শিক্ষার্থী দারিদ্র বিমোচনে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনার আলমডাঙ্গার বন্ডবিলে ইফতার মাহফিলে চুয়াডাঙ্গা-১ আসনের এমপি অ্যাড: রাসেল আত্মশুদ্ধি ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের আহ্বান মাধবপুরের আকলিমা খাতুন নির্যাতনের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরলেন আজ

ভৈরব পৌরসভার নারী কর্ণারের কার্যক্রম শুরু

ইমন মাহমুদ লিটন 
  • আপডেট : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ৪৩০ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: ভৈরব পৌরসভার নাগরিক নারীদের পৌর সেবার মান উন্নয়নের লক্ষ্যে স্থানীয় সরকার ও সুইজারল্যান্ডের অর্থায়নে প্রবৃদ্ধি প্রকল্পের সুইচ কন্টাকের সহায়তায় চালু করা হলো নারী কর্ণার।

বৃহস্পতিবার (১৮এপ্রিল)সকাল সাড়ে ১০টায় আব্দুল আজিজ পৌর মাতৃসদনে পৌর স্বাস্থ্য পরিদর্শক নাসিমা বেগমকে সাথে নিয়ে এ নারী কর্ণারের পরিদর্শন করেন সুইচকান্টাক বাংলাদেশ প্রবৃদ্ধি প্রকল্পের কো-অডিনেটর আসাফ উদ-দৌলা আশিক।

মাতৃ-সদনে সেবা নিতে আসা নারীরা বলেন, এই মহিলা কর্নার স্থাপন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ – যা বিভিন্ন পৌর কার্যক্রম ও সেবা প্রাপ্তিতে মহিলাদের অংশগ্রহণ নিশ্চিত করবে। এমন কার্যক্রমে সহায়তার জন্য প্রবৃদ্ধি প্রকল্পের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।  

সুইচকান্টাক বাংলাদেশ প্রবৃদ্ধি প্রকল্পের কো-অডিনেটর আসাফ উদ-দৌলা আশিক জানান, এ প্রকল্পটি কিভাবে সারা দেশের ৩৩০ টি পৌরসভায় স্থাপন করা যায় সেই লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে। ভৈরব পৌরসভার পাইলট প্রকল্পটি র একটি ডকুমেন্টারি তৈরি করে মিউনিসিপ্যালিটি অ্যাসোসিয়েশন এর নিকট হস্তান্তর করা হবে , যাতে করে সারা দেশের প্রতিটি পৌরসভায় একটি করে নারী কণার স্থাপন করা হয়।

পৌরসভা ও পৌর মাতৃ সদনের নারী কর্ণারের ডাটা কালেক্টর নাসিমা আক্তার। ও শাওন ইসলাম জানান, প্রতিদিন শতাধিক নারী সেবা নিতে মাতৃসদনে আসে, লোকারণ্য মানুষের বসার জায়গা থাকে না। এর মধ্য বেশী কষ্ট করে নারীরা। কোন কোন নারী তাদের সন্তানকে দুগ্ধপান করানোর স্থান না পেয়ে সমস্যার সম্মুক্ষীন হচ্ছিল। এ বাস্তবতায় ভৈরব পৌর মাতৃসদনে শিশুদের খেলাধুলা ব্যবস্হাসহ থাই গ্লাসের পার্টিশন করে স্থাপিত হলো ‘মা ও শিশু কর্নার’।

ঊল্লেখ্য যে, স্থানীয় সরকার বিভাগ (এলজিডি) ও সুইচকন্টাক্ট-এর যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন প্রবৃদ্ধি প্রকল্পটি বর্তমানে দেশের ছয়টি পৌরসভার সাথে স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন বিষয়ে কাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS