1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
Title :

রূপগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থা যুবকের মৃত্যু

  • আপডেট : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪, ১.২৫ পিএম
  • ২৩৯ Time View

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থা তুষার মিয়া(২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গত ৬ এপ্রিল  বন্ধুর সাথে মোটর সাইকেলে ব্যবসায়ীক কাজে রাজধানীর নতুনবাজার যাওয়ার পথে রাজধানীর বাড্ডার বেরাইদ এলাকায় মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে নিহত যুবক মোঃ তুষার মিয়া তাঁর বন্ধু নাহিম গুরুতর আহত হয়।

আহত অবস্থায় স্থানীয়রা তাঁদের কে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য পরে তুষার মিয়াকে  উত্তরা হাই কেয়ার হসপিটালে নেওয়া হলে সেখানে আট দিন চিকিৎসাধীন অবস্থায় রবিবার(১৪ এপ্রিল) আনুমানিক রাত সাড়ে ৯ টায় তার মৃত্যু হয়।

নিহত তুষার মিয়া রূপগঞ্জ  উপজেলার সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের গোয়ালপাড়া গ্রামের শাহাআলম  মিয়ার ছেলে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র শাহা বলেন, মোটর সাইকেল দুর্ঘটনায়  এক যুবক নিহতের খবর পেয়েছি।তবে এ বিষয়ে থানায়  কোন লিখিত অভিযোগ পাইনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com