1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
Title :
হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে ড. মুহাম্মদ ইউনূস এর অন্তর্বর্তীকালীন সরকারের দুর্নীতিবাজ উপদেষ্টাদের বিচারে আওতায় আনতে হবে এক্সক্লুসিভ মিনিসো অফারের সঙ্গে আসছে পার্ল হোয়াইট ভিভো ওয়াই৫০০ নোয়াখালীতে ইসলামী ব্যাংক আয়োজিত এসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণ সমাপ্ত ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে আইএফআইসি ব্যাংকের জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত ভুয়া জেলেদের নিবন্ধন বাতিল করে প্রকৃত জেলেদের নিবন্ধিত করার আহ্বান অবশেষে সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ২ হাজার ৯৫৪ দেশি-বিদেশি বিনিয়োগে বন্ধ কারখানা চালুর তাগিদ তারেক রহমানের ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন বহাল, বদল আসতে পারে প্রকাশের ধরনে

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আট ভেন্যু চূড়ান্ত

  • আপডেট : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪, ১১.৪৯ এএম
  • ২৪৫ Time View

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ হবে তিনটি দেশে। দক্ষিণ আফ্রিকার সঙ্গে যৌথ আয়োজক হিসাবে রয়েছে জিম্বাবুয়ে এবং নামিবিয়াও। বিশ্বকাপের তিন বছর বাকি থাকলেও এরইমধ্যে চূড়ান্ত হয়ে গেছে দক্ষিণ আফ্রিকার মাটিতে আইসিসির অনুমোদিত আট ভেন্যু। দেশটির ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ফোলেতসি মোসেকি এই খবর নিশ্চিত করেছেন।

দক্ষিণ আফ্রিকান নিউজ ২৪ ওয়েবসাইটকে মোসেকি বলেন, ‘সব দিক খতিয়ে দেখে বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত করা হয়েছে। ভেন্যু বাছাইয়ের ক্ষেত্রে স্টেডিয়ামের কাছাকাছি নির্দিষ্ট মানের হোটেল, অনুশীলনের মাঠ, বিমানবন্দর থেকে দূরত্বের মতো বিষয়গুলি বিবেচনা করতে হয়েছে। বিশ্বকাপ চলাকালীন যাতে ক্রিকেটারদের খুব বেশি সফর করতে না হয় তার ভিত্তিতে বেছে নেওয়া হয়েছে মাঠগুলিকে।’

ভেন্যুগুলো হলো; জোহানেসবার্গের ওয়ান্ডারার্স, সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্ক, কেপটাউনের নিউল্যান্ডস, ডারবানের কিংসমিড, গেবেরার সেন্ট জর্জেস পার্ক, ব্লুমফন্টেইনের মানগাউং ওভাল, পার্লের বোল্যান্ড পার্ক ও ইস্ট লন্ডনের বাফেলো পার্ক।

২০২৭ সালের অক্টোবর ও নভেম্বরে হওয়ার কথা আগামী বিশ্বকাপ। এর আগে আরও তিনটি আইসিসির আসর রয়েছে। এ নিয়ে দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ টুর্নামেন্ট আয়োজন করতে চলেছে। ইতিপূর্বে ২০০৩ সালে তারা এই মহাযজ্ঞের আয়োজন করেছিল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com