সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
১৮ দিনে দেশে এলো ১.৯৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স ব্যবসাবান্ধব পরিবেশে গতি আনতে ৫ ব্যাংকের সঙ্গে বিডার এমওইউ মাদকের টাকার জন্য বসতঘরে আগুন দিয়ে মাকে হত্যার চেষ্টায় আটক কুলাঙ্গার ছেলে, পুলিশে দিলো জনতা! প্রায় ০৩ লক্ষ টাকা মূল্যমানের ০৯ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ ​দিরাইয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে মব কালচারের শিকার সংবাদকর্মী রিফাত: জামায়াত নেতা ইমরানের বিরুদ্ধে অভিযোগ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনাইটেড ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মেঘনা কনডেন্সড মিল্ক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে হাইডলবার্গ মেটেরিয়ালস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আনলিমা ইয়ার্ন পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিটি ইন্স্যুরেন্স

ঈদের দিন সদরঘাটে লঞ্চের রশি ছিঁড়ে নিহত ৫

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪
  • ১৪৯ Time View

রাজধানীর সদরঘাটে লঞ্চের রশি ছিঁড়ে পাঁচজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ঈদের দিন বেলা ৩টার কিছু আগে এই দুর্ঘটনা ঘটে।

এই ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীসহ সদরঘাট লঞ্চঘাটের একাধিক সূত্রে জানা গেছে, ১১ নম্বর পন্টুনের সামনে এমভি তাশরিফ-৪ ও এমভি টিপু নামে দুটি লঞ্চ রশি দিয়ে পন্টুনে বাঁধা ছিলো। লঞ্চ দুটির মাঝখান দিয়ে ফারহান নামের আরেকটি লঞ্চ ঢুকানোর সময় এমভি তাসরিফ-৪ লঞ্চের রশি ছিঁড়ে গেলে পাঁচজন যাত্রী লঞ্চে উঠার সময় গুরুতর আহত হন।

এদের মধ্যে একজন নারী, তিনজন পুরুষ এবং একজন শিশু।

সদরঘাট ফায়ার স্টেশনের অ্যাম্বুলেন্সযোগে আহতদের মিটফোর্ড হাসপাতালে পৌঁছে দেয়া হয়। পরে তারা মারা যান বলে জানা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS