1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
Title :

রূপগঞ্জে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পাঁচ হাজার পরিবারের ঈদ সামগ্রী বিতরণ

  • আপডেট : রবিবার, ৩১ মার্চ, ২০২৪, ২.৪৩ পিএম
  • ২৬৬ Time View

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পাঁচ হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে কাজী আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় মার্ঠে নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোহাম্মদ আনছর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি গাজী গোলাম মূর্তজা পাপ্পা।

অনুষ্ঠানে সদর ইউনিয়নের মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, নগদ অর্থ প্রদান ও পাঁচ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফেরদৌসী আলম নিলা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধার সম্পাদক আব্দুল আজিজ, মাহবুবুর রহমান ভূঁইয়া মেহের, কাজী আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কেএম রহমত উল্লাহ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com