রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
কোহলির দুর্দান্ত ব্যাটিংয়ে বেঙ্গালুরুর দাপুটে জয় ইরানে সপ্তাহব্যাপী স্থল অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন ছুটি শেষে সংসদের অধিবেশন বসছে আজ সব শিক্ষা প্রতিষ্ঠান খুলছে আজ স্বাধীনতার পক্ষের স্লোগান দেয়া অপরাধ নয় : মোমিন মেহেদী প্রেসক্লাব সভাপতি’র ওপর হামলা: আসামী গ্রেফতার না হওয়ায় মানববন্ধন হরিপুরে এক/দুই নম্বর চটের বস্তা ব্যবহারে খাদ্য পন্য অপচয় বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার নড়াইলের নড়াগাতীতে খাস ঘোষণার পরও যোগানিয়া হাটে টোলের নামে চাঁদাবাজির অভিযোগ আন্তর্জাতিক স্বীকৃতি পেল হামদর্দ বাংলাদেশ; হেলথকেয়ার এশিয়া অ্যাওয়ার্ড পেলেন অধ্যাপক কামরুন নাহার হারুন

শিল্পী সমিতির নির্বাচন ১৯ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ১৯২ Time View

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের তারিখ নিয়ে কম জল ঘোলা হয়নি। এবার চূড়ান্ত হলো তারিখ। বিষয়টি চূড়ান্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু।

সব জল্পনা কাটিয়ে ১৯ এপ্রিল শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিন হবে। মিশা সওদাগরের আবেদনের প্রেক্ষিতেই নির্বাচনের তারিখ পরিবর্তন করে ১৯ এপ্রিল করা হয়েছে।

প্রসঙ্গত, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নানা ঘটনায় বিতর্কের জন্ম দিলেও এর আগে ১৯ এপ্রিল নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। তবে পরে সেটি পরিবর্তন করে ২৭ এপ্রিল করা হয়। তবে আবার সেই আগের তারিখটিই ঘুরেফিরে বহাল রয়েছে।

জানা গেছে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ২৮ মার্চ বিকেল ৫টায়। মনোনয়নপত্র বিক্রি শুরু হবে ৩০ মার্চ। চলবে ৩১ মার্চ বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়ন দাখিল করা যাবে ২ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে ১ মে বিকেল ৫টায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS