1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
Title :
ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান কুমিল্লায় সাংবাদিক শুভ্রর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তিন দিন পর ফের চালু এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে এনভয় টেক্সটাইল বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে আইপিডিসি চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত

আজ জয় বাংলা কনসার্ট

  • আপডেট : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪, ২.৩৪ পিএম
  • ২০১ Time View

এবার অপেক্ষার পালা শেষ হলো। দেখতে দেখতে চলে এলো তারুণ্যের সর্ববৃহৎ কনসার্ট ‘জয় বাংলা কনসার্টের দিন। আজ শুরু হতে যাচ্ছে তরুণ প্রজন্ম ও সংগীতপ্রেমীদের উন্মাদনার কনসার্ট।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ স্মরণে গত কয়েক বছর ধরে নিয়মিত আয়োজন করা হচ্ছে এই কনসার্টের। তবে এবার জয় বাংলা কনসার্টের ভেন্যু বন্দরনগরী চট্টগ্রাম।

২০১৫ সাল থেকে এই কনসার্ট ঢাকার আর্মি স্টেডিয়ামে আয়োজন করে আসছিল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এর তারুণ্যের প্লাটফর্ম ইয়াং বাংলা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের দিনটিকে স্মরণ করে প্রতি বছর এ কনসার্টের আয়োজন করা হয়।

করোনার সময় ছাড়া আয়োজকরা প্রতিবারই এ তারুণ্যের সংগীতায়োজনে মেতে ওঠে। তাই প্রতিবারের মত এবারও আয়োজন করা হয়েছে জয় বাংলা কনসার্টের।

তবে কনসার্টের ভেন্যু ঢাকার আর্মি স্টেডিয়ামের চল ভেঙে এবারই প্রথম ঢাকার বাইরে চট্টগ্রামে অনুষ্ঠিত হতে চলেছে কনসার্টটি। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে সুরের মুর্ছনায় মেতে উঠবে সংগীতপ্রেমীরা।

৭ মার্চ আয়োজিত এবারের কনসার্ট মাতাবে সর্বমোট ৯টি দেশীয় ব্র্যান্ড দল। এগুলো হলো- অ্যাভোয়েড রাফা, নেমেসিস, চিরকুট, মেঘদল, লালন, তীরন্দাজ( চট্টগ্রামের ব্যান্ড দল ), কার্নিভাল, আর্টসেল এবং ক্রিপটিক ফেইট।

প্রতিবারের মতো এবারও কনসার্টে প্রবেশের জন্য ফ্রি রেজিস্ট্রেশনের ব্যবস্থা রয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিস্ট্রেশন হলেই পাওয়া যাবে প্রবেশ টিকিট।

বরাবরের মতোই এ আয়োজন করছে আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) প্লাটফর্ম ‘ইয়াং বাংলা’।

জানা যায়, ৭ মার্চ (বৃহস্পতিবার) দুপুর ১২টায় দর্শকের জন্য খোলা হবে। মূল আয়োজন শুরু হবে দুপুর ২টায়। পুরো আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতা করছে চট্টগ্রাম জেলা প্রশাসন ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com