1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
Title :
Financial Statements of IFIC Bank PLC. সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে মুন্নু সিরামিক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে মুন্নু সিরামিক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ব্র্যাক ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে উত্তরা ব্যাংক সাউথইস্ট ব্যাংক পিএলসি চুয়াডাঙ্গা শাখায় বিদায় ও বরণ জহির হাসানকে বিদায়, নতুন শাখা প্রধান হিসেবে যোগ দিলেন শেখ তারিকুল ইসলাম ভিভোর সেরা ডিলে ঈদের সেরা আনন্দ দেশের সর্ববৃহৎ আইকনিক অফিস ভবন নির্মাণে ৩ পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি স্বাক্ষর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি, সরকারের প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, বিরোধীদলীয় নেতা ও উপনেতা এবং চিফ হুইপ বরাবর ইসলামী সমাজের আমীর সাহেবের চিঠি প্রদান

জেনে নিন সাপ্তাহিক রাশিফল (২৪ ফেব্রুয়ারি-১ মার্চ)

  • আপডেট : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪, ১১.৩৫ এএম
  • ১৬৯ Time View

পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের নানা বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন বাংলাদেশ অ্যাস্ট্রলজার্স সোসাইটির (বিএএস)’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী মিথুন।

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): ব্যবসাবাণিজ্য আপনার অনুকূলে নাও থাকতে পারে। আর্থিক চাপে থাকতে পারেন। কারো কারো চাকরি সংক্রান্ত যোগাযোগ শুভ। কর্ম পরিবেশ আপনার অনুকূলে নাও থাকতে পারে।

বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে): বিভিন্ন দিক থেকে ভালো সুযোগ তৈরি হবে। কারো কারো ক্ষেত্রে সম্পত্তি সংক্রান্ত বিষয় শুভ। সৃজনশীল কাজে সফলতা পাবেন। কিছু কিছু কাজের অগ্রগতি বাঁধাপ্রাপ্ত হতে পারে। রোমান্টিক সম্পর্ক ভালো যাবে।

মিথুন রাশি (২২ মে-২১ জুন): আর্থিক বিষয় আপনাকে ভাবিয়ে তুলতে পারে। পারিবারিক বিষয়ে আপনাকে আরো গুরুত্ব দিতে হবে। সামাজিক যোগাযোগ বাড়বে। ভার্চুয়াল বিষয়ে আসক্তি বাড়তে পারে। পেশাগত কাজে সফলতা পাবেন। কর্ম পরিবেশ আপনার জন্য সুখকর নাও হতে পারে। প্রিয়জনের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন চলবে।

কর্কট রাশি (২২ জুন-২৩ জুলাই): আর্থিক দিক থেকে সমৃদ্ধ থাকবেন। দূর ভ্রমণের সুযোগ পাবেন। ব্যবসায়ীদের জন্য অনুকূল সময়। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা আছে। পারিবারিক ও সামাজিক কর্মব্যস্ততা বাড়বে। শারীরিক সুস্থতার দিকে নজর দিন।

সিংহ রাশি (২৩ জুলাই-২৩ আগস্ট): আর্থিক দিক আপনার জন্য শুভ। দূর ভ্রমণের সুযোগ তৈরি হবে। পারিবারিকভাবে আত্মনিয়ন্ত্রণ থাকা খুব জরুরি। ভুল বোঝাবুঝি ও শত্রুতা বাড়তে পারে। অপ্রত্যাশিত ব্যয় বাড়তে পারে। যানবাহন চলাচলে সাবধানে থাকবেন।

কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): অশান্তিপূর্ণ পরিবেশ তৈরি হতে পারে, সেক্ষেত্রে নিজেকে নিয়ন্ত্রণ রাখা বুদ্ধিমানের কাজ হবে। পেশাগত উৎকর্ষতা বাড়বে। দাম্পত্য সম্পর্কে সচেতন হোন। নেতিবাচক মন্তব্য করা থেকে বিরত থাকুন। ভ্রমণে সতর্ক থাকুন।

তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): অপরের সমালোচনা থেকে বিরত থাকুন। কোনো নতুন কর্ম, ব্যবসায় চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেয়া উচিত। পারিবারিক সম্পর্কে সন্দেহের প্রবণতা বাড়তে পারে। সহকর্মীর সঙ্গে সদ্ভাব বজায় রাখা কঠিন হবে।

বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর): কারো কারো ক্ষেত্রে কর্ম প্রাপ্তির সম্ভাবনা আছে। প্রিয়জনের সঙ্গে সন্দেহপ্রবণ মানসিকতার জন্য দূরত্ব তৈরি হতে পারে। কাজকর্মে ধৈর্য চ্যুতি হতে পারে। আর্থিক ব্যয় বাড়তে পারে। বাক্য প্রয়োগে সতর্ক থাকা প্রয়োজন। বিনিয়োগে সফলতা পাবেন।

ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর) : আত্মীয়স্বজনের সঙ্গে মতবিরোধ হতে পারে। আর্থিক ব্যয় বাড়তে পারে। মাঝে মাঝে নেতিবাচক চিন্তাভাবনা দেখা দিতে পারে। সফলতার জন্য তীব্র আকাঙ্ক্ষা বাড়বে। ভ্রমণের সুযোগ পাবেন।

মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): কর্মক্ষেত্রে সফলতার জন্য আপনাকে কঠোর পরিশ্রম হবে। অর্থনৈতিক দিক ভালো যাবে। জীবনসঙ্গীর শারীরিক বিষয়ে সতর্ক হোন। কাজের ধারাবাহিকতা বজায় রাখা কঠিন হবে। স্থাবর সম্পত্তি থেকে সমস্যা তৈরি হতে পারে।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): বিভিন্ন ক্ষেত্রে বাধাবিপত্তি সৃষ্টি হতে পারে। মানসিক অস্থিরতা বাড়বে। সন্দেহ প্রবণতা বাড়তে পারে। পেশাগত কাজে সুশৃঙ্খল হওয়ার চেষ্টা করুন। আর্থিক দিক থেকে সমৃদ্ধ থাকবেন। পারিবারিক জীবন ভালো কাটবে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): পারিবারিক জীবন ভালো কাটবে। পেশাগত কাজে সফলতা পাবেন। বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে সফলতা পাবেন। প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। পরিবারের কারো শারীরিক অসুস্থতার জন্য মানসিক চাপে থাকতে হতে পারে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com