1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
Title :

যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশ-ভারত

  • আপডেট : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪, ১১.১৮ এএম
  • ৩০৭ Time View

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালকে ঘিরে নাটকীয়তা যেন সবকিছুর সীমা ছাড়িয়ে গেল। ম্যাচ কমিশনারের একটা ভুলের কারণে এই ম্যাচ নিয়ে ব্যাপক জটিলতার সৃষ্টি হয়েছে। শেষ পর্যন্ত যৌথভাবে দুই দলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) কমলাপুরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-১৯ ফাইনাল ম্যাচে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হয়। ফলে খেলা গড়ায় টাইব্রেকারে। কিন্তু সেখানেও ১১-১১ গোলে টাই হয়।

অনূর্ধ্ব-১৯ সাফ নারী চ্যাম্পিয়নশিপ / টসের সিদ্ধান্ত প্রত্যাহার, ভারত মাঠে না ফিরলে চ্যাম্পিয়ন বাংলাদেশ টাইব্রেকারে ১১-১১ গোলের সমতার পর টসের সিদ্ধান্ত নেন ম্যাচ কমিশনার। প্রথমিকভাবে সিদ্ধান্ত মেনে টসে যায় দুই দল। তবে টসের মাধ্যমে সিদ্ধান্ত আসার পর মেনে নেয়নি বাংলাদেশ। তারা সাফের অফিসিয়াল নিয়মের কথা তুলে ধরে ম্যাচ কমিশনারের কাছে। তাতে সিদ্ধান্ত বদলান কমিশনার।

টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী সাডেন ডেথ চলবে। তাই শ্রীলঙ্কার ম্যাচ কমিশনার ডি সিলভা ডিলান সাফ ও অন্যদের সাথে আলোচনার পর পুনরায় সাডেন ডেথের কথা বলেন। এতে ভারত আপত্তি জানায়।

ভারত সেই প্রতিবাদ জানিয়ে মাঠ ছাড়ে। ফিরলে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার কথা। ১১-১১ সমতা হওয়ার পর রেফারি ও সহকারী রেফারি খানিকটা দ্বিধান্বিত ছিলেন। ম্যাচ কমিশনার টাচলাইনের কাছাকাছি এসে রেফারিদের ডাকেন। তখন টসের কথা বলেন। দুই দল টসে যায়। সেই টসে ভারত জিতে।

সাফের ফুটবলে এ রকম ঘটনা আর ঘটেনি৷ বাংলাদেশের ফুটবলে এমন ঘটনা ছিল। সেখানে দুই দল মিলে ২০ এর অধিক শট নিয়েছিল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com