1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় আরো ক্রীড়া ও ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হবে’-কুমিল্লায় গণপূর্ত মন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: কুমিল্লায় প্রতিমন্ত্রী আমিনুল ত্রাণ প্রতিমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ ইনস্টিটিউটের নির্মাণ কাজ পরিদর্শন শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা পাশে ছিলাম, আছি এবং আজীবন থাকবো: প্রতিমন্ত্রী টুকু জলবায়ু আলোচনার পরিভাষা সহজ করতে প্রকাশিত হলো ‘কপ ও জলবায়ু পরিবর্তন শব্দকোষ’ তৃতীয়বারের মতো কুমিল্লার শ্রেষ্ঠ ওসি চান্দিনার নুরুজ্জামান চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত নিরাপদ খাদ্য নিশ্চিত ও বাজারমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান জোরদারের তাগিদ কুমিল্লায় শ্রেষ্ঠ সার্কেল ও ওসিদের পুরস্কৃত করলেন পুলিশ সুপার বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের নতুন ব্যবস্থাপনা পরিচালক রাব্বুর রেজা

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন এপ্রিলে

  • আপডেট : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪, ৮.৫৮ পিএম
  • ৩০৫ Time View

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের সময় যতই এগিয়ে আসছে, ততই বাড়ছে উৎসাহ ও উন্মাদনা। এ নির্বাচনকে ঘিরে অনেক তারকাই ইতোমধ্যে প্রস্তুতি সেরে ফেলেছেন।

এদিকে চূড়ান্ত হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের নতুন তারিখ। আগামী ১৯ এপ্রিল এফডিসিতে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পী সমিতির নির্বাচন কমিশনের আপিল বোর্ডের সদস্য সামছুল আলম।

এর আগে গত ১ ফেব্রুয়ারি শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির মিটিং অনুষ্ঠিত হয়েছে। সেখানেই চূড়ান্ত হয়েছে ২০২৪-২৫ সালের দ্বি-বার্ষিক নির্বাচনের তারিখ।

তবে এ নির্বাচনে কারা অংশ নিচ্ছেন এখনো জানা যায়নি। শিগগিরই প্যানেল ঘোষণা হবে বলে জানা গেছে।

এর আগে ঢাকাই সিনেমার অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল জানিয়েছেন, নতুন নতুন চমক রেখে প্যানেল প্রস্তুত করে রেখেছেন।

জায়েদ খান বলেছেন, ‘আপাতত শিল্পী সমিতির নির্বাচন নিয়ে ভাবছি না। হাতে অনেকগুলো কাজ আছে, সেগুলো নিয়েই ভাবছি।

শিল্পী সমিতির নির্বাচন নিয়ে ক্ষোভ প্রকাশ করে এ অভিনেতা আরও বলেন, আমি তো নির্বাচিত হয়েও চেয়ারে বসতে পারছি না। কত কিছুই তো হলো। এসব নোংরামিতে আমার যাওয়ার আর ইচ্ছা নেই।

এছাড়া ঢাকাই সিনেমার চিত্রনায়িকা নিপুণ আক্তার জানিয়েছেন, বর্তমান কমিটির মেয়াদ প্রায় শেষের দিকে। তাই নতুন বছরের ৮ ফেব্রুয়ারির মধ্যে আগামী নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com