মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নববর্ষে কৃষকদের জন্য উপহার: শুরু হলো কৃষক কার্ড বিতরণ ‎সুন্দরবনের অভয়ারণ্যে অপরাধ প্রবণতা ঠেকাতে কঠোর নজরদারি ‎ ফরিদপুরের ভাঙ্গায় বাস-পিক মুখোমুখি সংঘর্ষ: নিহত-২, আহত-৩০ শ্রীপুরে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত, মাদকের সাথে সম্পৃক্তদের দলে স্থান নেই-এমপি বাচ্চু মাধবপুরে ফারুক হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে মেঘনা কনডেন্সড মিল্ক সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে খান ব্রাদার্স সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে মীর আক্তার হোসেন লিমিটেড ২০২৫ সালের জন্য ৩০% লভ্যাংশ দিচ্ছে প্রগতি ইন্স্যুরেন্স কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৪তম সভা অনুষ্ঠিত

পাবনায় মাদক মামলায় নারী কাউন্সিলর কারাগারে

মোহাম্মদ আলী স্বপন
  • আপডেট : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪১৪ Time View

বিশেষ প্রতিনিধি: পাবনার আটঘরিয়ায় মাদক মামলায় শারমীন আক্তার সীমা (৩০) নামে এক নারী কাউন্সিলরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গতকাল সোমবার রাতে আটঘরিয়া পৌরসভার দেবোত্তর এলাকার থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি পৌরসভার দেবোত্তর মহল্লার বাসিন্দা এবং ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর।

আটঘরিয়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গ্রেফতার শারমিন আক্তার সীমা চিহ্নিত মাদক কারবারী হিসেবে পরিচিত।’

আব্দুল লতিফ আরও বলেন, ‘২০১৪ সালে রংপুর জেলার কাউনিয়া থানায় তার নামে একটি মাদক মামলায় ওয়ারেন্ট রয়েছে। সেই মামলায় গোপণ সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে সীমাকে গ্রেফতার করা হয়। এ ছাড়া তার নামে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS