1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর নড়াইলে নদীভাঙন ও পরিবেশ রক্ষায় বালুর চাতাল অপসারণের দাবিতে মানববন্ধন লিফটকে পুনরায় ক্যাপিটাল মেশিনারিজ ঘোষণা ও শুল্ক যৌক্তিকীকরণের দাবি বেলিয়ার বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু

সিনেমা জগতে পা রাখছেন তানজিন তিশা

  • আপডেট : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪, ২.২৭ পিএম
  • ৩১১ Time View

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা এবার পা রাখছেন সিনেমা জগতে। সম্প্রতি দেশের একটি সিনেমার পাশাপাশি কলকাতার একটি সিনেমার সঙ্গে নাম জড়িয়েছে জনপ্রিয় এ অভিনেত্রীর।

প্রথমেই শুরু করা যাক, দেশের সিনেমাটি দিয়ে। তিশা অভিনীত নতুন সিনেমার নাম ‘পয়জন’। নির্মাতা সঞ্জয় সমদ্দারের এই সিনেমায় তিশা ছাড়াও অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর, টাইগার রবি, রওনক রিপন, আব্দুল্লাহ আল সেন্টু, এ কে আজাদ সেতু, এস এম সোহাগসহ আরও অনেকে।

‘পয়জন’ সিনেমা প্রসঙ্গে পরিচালক সঞ্জয় বলেন, সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে-তে মুক্তি পাবে।  ঈদের বিশেষ সিনেমা হিসেবেই এটি মুক্তি দেবে দীপ্ত কর্তৃপক্ষ।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার নিশ্চিত করেছে জনিপ্রিয় এ অভিনেত্রীর টালিউডেও অভিষেক হতে চলেছে। তবে কোন সিনেমার মাধ্যমে টালিপাড়ায় পা রাখছেন সে বিষয়ে এখনই কিছু মন্তব্য করতে চাননি তিশা।

টালিউডের সিনেমাতে তিশাকে দেখা গেলে বাংলাদেশি অভিনেত্রী হিসেবে আরও একজন শিল্পীর সংখ্যা বাড়বে কলকাতার সিনেমা ইন্ডাস্ট্রিতে। এর আগে জয়া আহসান, নুসরাত ফারিয়া, মহিয়া মাহি, বিদ্যা সিনহা মিম, শবনম বুবলী, তাসনিয়া ফারিণ সহ অনেকেই টালিউডে কাজ করেছেন।

চলতি বছরেই টালিউডের সিনেমায় অভিনয় করার কথা রয়েছে তিশার। নেটপাড়ায় এ খবর ছড়িয়ে পড়ার পরই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। তিশার বিপরীতে কোন নায়ককে পর্দায় দেখবেন দর্শক, সে চিন্তাতেই বিভোর রয়েছেন এখন তিশা ভক্তরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com