1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
Title :
তানজিদের শতক, শান্তর ৮৪; শেষে হাসান-মিরাজের প্রতিরোধে লিড ১৫৩ বাংলাদেশে পর্ষদ ছাড়াই কাস্টডিয়ান সেবা দিতে পারবে বিদেশি ব্যাংক দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর প্রাণহানি টাঙ্গাইলে শিশুকন্যাকে হত্যার পর মায়ের আত্মহত্যা ! চুয়াডাঙ্গায় প্যাকেট জালিয়াতির অপরাধে জামান এগ্রো ফার্মকে ৫০ হাজার টাকা জরিমানা কলকারখানা ও তাঁতশিল্পে ধস; টাঙ্গাইলে ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন অপসাংবাদিকতা ও ব্ল্যাকমেইল: সাভার-আশুলিয়ায় ইউনিয়ন পরিষদ সচিবদের টার্গেট করে চাঁদাবাজির অভিযোগ দৈনিক ঊষার বাণী পত্রিকা সাভার প্রতিনিধি মোঃ শুকুর আলী বিরুদ্ধে শ্রম আইন মোতাবেক নিম্নতম মজুরী বোর্ড পুনঃগঠন সহ ৬ দফা দাবিতে মানববন্ধন দুর্ঘটনায় আহত মোহনা টেলিভিশন রিপোর্টার তুহিনের পাশে বিএনপির নেতা রহমাতুল্লাহ তৌকীর আহমেদের নির্দেশনায় ১৪ আগস্ট আবারও মঞ্চস্থ হচ্ছে নাট্যকেন্দ্রের প্রযোজনা ‘তীর্থযাত্রী’

র‌্যাব-৩ ও র‌্যাব-৭ এর যৌথ অভিযানে অস্ত্র মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

  • আপডেট : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬, ১১.১৯ এএম
  • ২৩৫ Time View

সুমন শাহ্, বিশেষ প্রতিনিধি (ক্রাইম): র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠা লগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। জঙ্গি, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, যুদ্ধাপরাধী, জাল নোট ব্যবসায়ী, ছিনতাইকারী, চাঁদাবাজ, মানব পাচারকারী, প্রতারক, অপহরণকারী এবং বিভিন্ন মামলার মৃত্যুদন্ড ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার করে সাধারন জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায়, র‌্যাব-৩ ও র‌্যাব-৭ এর একটি যৌথ আভিযানিক দল একটি বিশেষ অভিযান পরিচালনা করে রাঙ্গামাটি জেলার চন্দ্রঘোনা থানার অস্ত্র মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত দীর্ঘদিন যাবৎ পলাতক আসামি কমল সরকার (৫৫), পিতা- মৃত সুকুমার সরকার, গ্রাম- নারায়নগিরি, থানা- চন্দ্রঘোনা, জেলা- রাঙ্গামাটি’কে চট্টগ্রাম জেলার বায়েজিদ থানাধীন এলাকা হতে ০৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ ১৩:১৫ ঘটিকায় গ্রেফতার করতে সক্ষম হয়।

মামলার নথি অনুযায়ী জানা যায় যে, ধৃত আসামি বিগত ২০০৭ সালে যৌথ বাহিনী ও পুলিশের অভিযানে ০১টি বিদেশি পিস্তল, ০২ রাউন্ড গুলি এবং ০১টি ম্যাগাজিনসহ গ্রেফতার হয়। তৎকালীন সময়ে সে রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা থানাধীন কেপিএম (কর্ণফুলী পেপার মিলস) এলাকায় সশস্ত্র কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল বলে জানায়ায়। গ্রেফতারের পর জামিন নিয়ে দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে পলাতক অবস্থায় নিজের নাম ও বেশভূষা পরিবর্তন করে জীবন যাপন করে আসছে।

ধৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com