1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
Title :
অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন, ৪৫ দিন আগে তফসিল: ইসি আজ পুনরায় শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন সিলেটে চির বিদায় এক সাথে তিন বন্ধুর কুমিল্লা নগরীতে ফুটপাতে হকার বসিয়ে ভাড়া, ৮ প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে ড্রাগন সোয়টার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং কুমিল্লায় ইংরেজি ১ম পত্রের পরীক্ষায় অনুপস্থিত ২৩৩৬, বহিষ্কার-৮

খুলনাকে হারাল বরিশাল

  • আপডেট : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪, ৫.২৪ পিএম
  • ২৭৮ Time View

শেষ ছয় বলে ফরচুন বরিশালের দরকার ছিল ১৮ রান। দাসুন শানাকার প্রথম বলেই মেহেদি হাসান মিরাজের ছয়। পরের বলে সিঙ্গেল নিলে স্ট্রাইকে গেলেন শোয়েব মালিক। দুবাই ঘুরে আসা পাকিস্তানি ব্যাটসম্যান তৃতীয় বলে মারলেন চার, চতুর্থ বলে ছয়।

শেষের এই ঝোড়ো ব্যাটিংয়ে ২ বল হাতে রেখেই খুলনা টাইগার্সকে ৫ উইকেটে হারিয়েছে ফরচুন বরিশাল। এটি এবারের বিপিএলে ছয় ম্যাচে বরিশালের তৃতীয় জয়। আর প্রথম চার ম্যাচেই জেতা খুলনা হারল এই প্রথম। দুজনই মারেন তিনটি করে ছয়।

প্রথমে ব্যাট করে খুলনা তুলেছিল ৮ উইকেটে ১৫৫ রান। তাড়া করতে নামা বরিশালকে ষষ্ঠ উইকেট জুটিতে ২৩ বলে ৫৫ রান এনে মালিক–মিরাজ। মালিক অপরাজিত থাকেন ২৫ বলে ৪১ রানে, মিরাজ ১৫ বলে ৩১ রানে। দুজনই মারেন তিনটি করে ছয়।

এর আগে টপ অর্ডার ব্যাটসম্যানরা ইনিংস বড় করতে না পারায় জয়ের পথটা কঠিনই হয়ে উঠেছিল বরিশালের জন্য। আহমেদ শেহজাদ শূন্য রানে স্টাম্পিং হয়ে যাওয়ার পর তামিম ইকবাল ও সৌম্য সরকার উইকেটে থিতু হতে পেরেছিলেন। তবে রানের গতি বাড়ানোর সময়ে আউট হয়ে যান দুজনই। তামিম ফেরেন ১৮ বলে ২০ রান করে, একবার ক্যাচ দিয়ে বেঁচে যাওয়া সৌম্য ২৩ বলে ২৬ রান করে। পারেননি দুই অভিজ্ঞ মুশফিকুর রহিম আর মাহমুদউল্লাহও। ১৬তম ওভারের পঞ্চম বলে মাহমুদউল্লাহ আউটের সময় বরিশালের রান ছিল ৫ উইকেটে ১০১। যেখান থেকে বাকি পথটা টেনে নেন মালিক–মিরাজরা।

এর আগে টসে হেরে ব্যাট করতে নামা খুলনার ইনিংসে ছিল দুটি ধারা। তাইজুল ইসলাম, শোয়েব মালিক আর মেহেদী হাসান মিরাজদের আঁটসাঁট বোলিংয়ে দাঁড়াতেই পারেননি খুলনার ব্যাটসম্যানরা। ১৬ ওভার যখন শেষ হয়, খুলনার রান ৭ উইকেটে ৮৮। 

এক শর নিচে গুটিয়ে যাওয়ার শঙ্কায় থাকা খুলনাকে লড়াইয়ের পুঁজি এনে দেন দুই পাকিস্তানি—মোহাম্মদ নেওয়াজ ও ফাহিম আশরাফ। অষ্টম উইকেটে ২৪ বলে ৬৭ রান যোগ করেন এ দুজন। এর মধ্যে মোহাম্মদ ইমরান, মাহমুদউল্লাহ ও খালেদ আহমেদের করা শেষ তিন ওভার থেকে আসে ১৮ রান করে ৫৪ রান। ২৩ বল খেলা নেওয়া ৪ ছক্কায় অপরাজিত থাকেন ৩৮ রানে। শেষ বলে রান আউট হওয়া ফাহিম ১৩ বলে ৫ চার আর ১ ছয়ে করেন ৩২ রান। যে ফাহিম পরে বল হাতেও ছিলেন দারুণ ছন্দে। কিন্তু মালিক–মিরাজের ঝোড়ো ব্যাটিং খুলনা আর জিততে পারেনি।

সংক্ষিপ্ত স্কোর-

খুলনা টাইগার্স: ২০ ওভারে ১৫৫/৮ (এনামুল ১২, পারভেজ ৩৩, হাবিবুর ২, মাহমুদুল ১৩, আফিফ ০, শানাকা ৬, নেওয়াজ ৩৮*, নাহিদুল ৫, ফাহিম ৩২; ইমরান ১/২৫, মিরাজ ০/২২, আকিফ ১/২৭, মালিক ২/২৪, খালেদ ০/২৬, তাইজুল ২/৭, মাহমুদউল্লাহ ০/১৮)।

ফরচুন বরিশাল: ১৯.৪ ওভারে ১৫৬/৫ (তামিম ২০, শেজজাদ ০, সৌম্য ২৬, মুশফিক ২৯, মালিক ৪১*, মাহমুদউল্লাহ ৪, মিরাজ ৩১* ; নাসুম ১/২৪, নাহিদুল ১/৩০, ওয়াসিম ০/৩৬, ফাহিম ৩/১৮, নেওয়াজ ০/২৩, শানাকা ০/২৪)।

ফল: ফরচুন বরিশাল ৫ উইকেটে জয়ী

ম্যাচসেরা: শোয়েব মালিক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com