1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
Title :
বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ চুয়াডাঙ্গায় বিএআরআই’র কৃষি গবেষণা কেন্দ্র, মেহেরপুর এর আঞ্চলিক রিভিউ কর্মশালা/২০২৫-২৬ অনুষ্ঠিত মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের সম্মেলন অনুষ্ঠিত দীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি এবং শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭ খালেদা জিয়ার গাড়ীতে হামলাকারী রুবেলের গোত্রীয় সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে ইসলামী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর নিয়ে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে গণহত্যার দায় নিয়ে কারাগারে যাবেন,’ আইনমন্ত্রী মধ্যরাতে শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে অগ্নিকাণ্ড

জেনে নিন সাপ্তাহিক রাশিফল (৩-৯ ফেব্রুয়ারি)

  • আপডেট : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪, ১১.৩০ এএম
  • ২৮৭ Time View

পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের নানা বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন বাংলাদেশ অ্যাস্ট্রলজার্স সোসাইটি (বিএএস)’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী মিথুন।

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): শারীরিক ও মানসিক বিষয় নিয়ে যত্নশীল হন। নতুন যোগাযোগের অফুরন্ত সম্ভাবনা আছে। ব্যবসা ক্ষেত্রে পুরাতন ব্যবসার পাশাপাশি নতুন ব্যবসার চিন্তাভাবনা করা উচিত। আয়ের নতুন শুভ যোগ লক্ষ্য করা যায়। বিদ্যার্থীদের আশানুরূপ ফলাফল পাওয়ার জন্য আরো মনযোগী হওয়া উচিত।

বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে): পারিবারিক পরিবেশ বিভিন্ন পরিস্থিতির কারণে আত্মবিশ্বাসের ঘাটতি দেখা দেবে। নিজেকে সংযত রাখলে লাভবান হবেন। কারো কাছ থেকে আর্থিক লাভবান হওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্য জীবন ভালো যাবে, তবে মনমেজাজ নিয়ন্ত্রণ করতে হবে। পেশাগত কাজে যথেষ্ট ব্যস্ততা বাড়বে। শারীরিক বিষয় নিয়ে যত্নশীল হোন।

মিথুন রাশি (২২ মে-২১ জুন): স্থাবর সম্পত্তি নিয়ে সমস্যা দেখা দিতে পারে। ব্যবসায়িক যোগাযোগ শুভ। পুরাতন কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। শারীরিক বিষয়ে সাবধানে থাকতে হবে। নিজেকে সংযত রাখার চেষ্টা করুন। প্রেমের ব্যাপারে কারো ক্ষেত্রে নতুন সমস্যার আশঙ্কা আছে। পারিবারিক বিষয় নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে।

কর্কট রাশি (২২ জুন-২৩ জুলাই): আর্থিক পরিস্থিতি নিয়ে অস্থিরতা দেখা দিতে পারে। গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত উত্তেজিত অবস্থায় নেয়া ঠিক হবে না। ভ্রমণের সুযোগ পাবেন। লেনদেনে আরো সতর্ক হওয়া উচিত। শারীরিক বিষয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। পেশাগত কাজে সফলতা পাবেন।

সিংহ রাশি (২৩ জুলাই-২৩ আগস্ট): শারীরিক বিষয় নিয়ে সতর্ক থাকুন। মনের জোর এবং প্রভাব প্রতিপত্তি বাড়বে। কারো ক্ষেত্রে নতুন প্রেমের সম্ভাবনা আছে। ব্যবসার ক্ষেত্রে নতুন যোগাযোগ বাড়বে। আত্মীয়স্বজনের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। আর্থিক যোগাযোগ শুভ। পেশাগত কাজে সফলতা পাবেন।

কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): পড়াশোনায় আগ্রহ হারিয়ে ফেলতে পারেন। আত্মীয়স্বজনের কারণে মানসিক অস্থিরতা বাড়তে পারে। প্রেমের ব্যাপারে দুশ্চিন্তা বাড়তে পারে। শরীরের প্রতি আরো যত্নশীল হতে হবে।  পিতামাতার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। সামাজিক কাজে সম্মান লাভ করবেন। দাম্পত্য জীবন আগের তুলনায় অনেক ভালো যাবে।

তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): কর্মক্ষেত্রে সতর্ক হতে হবে। আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। পারিবারিক সম্পর্ক স্বাভাবিক যাবে। আর্থিক লেনদেনে আরো যত্নশীল হোন। বিশেষ কোনো কাজে ব্যয় বাড়বে। পেশাগত কাজে সহকর্মীর সঙ্গে সমস্যা তৈরি হতে পারে। রোমান্টিক সম্পর্কে আনন্দ অনুভব করবেন।

বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর): মানসিকভাবে চাপে থাকবেন। সামাজিক কাজে সুনাম পাবেন। রাগ, জেদ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। যানবাহন চলাচলে সাবধানতা অবলম্বন করুন। কোনো কারণে মানসিক অস্থিরতা, চঞ্চলতা বৃদ্ধি পাবে। পেশাগত কাজে সফলতা পাবেন। আত্মীয়স্বজনদের সঙ্গে মনোমালিন্য বাড়তে পারে। প্রেমের ক্ষেত্রে সুখ-শান্তি, মতবিরোধ সবই চলবে এ সপ্তাহে।

ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): বৈদেশিক যোগাযোগে তথ্য বিভ্রাটের শিকার হতে পারেন। আর্থিক দিক যথেষ্ট ভালো যাবে। কারো কারোর চাকরি লাভের সম্ভাবনা আছে। দূর থেকে শুভ সংবাদ পাবেন। ঘনিষ্ঠ কারো আচরণে মানসিক কষ্ট পেতে পারেন। প্রেমের জন্য এ সপ্তাহটি উষ্ণ। তবে নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। পেশাগত কাজে মতবিরোধ থাকবে।

মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): সব ধরনের তর্ক বিতর্ক এড়িয়ে চলুন। উচিত কথা এড়িয়ে চলুন। এ সপ্তাহ আপনার জন্য গুরুত্বপূর্ণ। বিপরীত লিঙ্গের কারো সঙ্গে মতবিরোধ হতে পারে। স্বাস্থ্যের বিষয় নিয়ে আরো যত্নশীল হোন। পেশাগত কাজে আরো মনোযোগী হলে সফলতা পাবেন।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): বিদেশ যাত্রায় চলমান বাধা কেটে যাবে। কর্মক্ষেত্রে সুনাম বাড়বে। প্রিয়জনের সঙ্গে মানঅভিমান হতে পারে। সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। ব্যবসায়িক যোগাযোগ শুভ। পুরোনো কোনো সমস্যার সমাধান হতে পারে। শারীরিক বিষয়ে সাবধানে থাকতে হবে। ভ্রমণ শুভ। ব্যয় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): সংসার জীবনে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। উচিত কথা বলে শত্রুতা সৃষ্টি করা থেকে বিরত থাকুন। পুরোনো কোনো সমস্যার সমাধান হতে পারে। আর্থিক যোগাযোগ শুভ। মানসিক পরিশ্রমের পাশাপাশি শারীরিক পরিশ্রম বৃদ্ধি করুন। প্রিয়জনের সঙ্গে পারস্পরিক সম্পর্ক ভালো যাবে। পেশায় সফলতা পাবেন। ভ্রমণ শুভ। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com