1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
Title :
আজ বসছে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন নবীনগরে ডিম কম হওয়ায় স্ত্রী-সন্তানদের উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

শীতের সকালে ঘুম থেকে ওঠার সহজ উপায়

  • আপডেট : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪, ৪.১৬ পিএম
  • ৩০৩ Time View

সকালে সঠিক সময়ে ঘুম থেকে অনেকেই উঠতে পারেন না অলসতার জন্য। এ সমস্যা আরও বাড়তে শুরু করে শীতকালের সকালে। ঠাণ্ডা আবহাওয়ার কারণে অলসতা চারদিক দিয়ে ঘিরে ধরায় শীতের সকালে যেন ঘুম থেকে ওঠা কঠিনতম চ্যালেঞ্জ হয়ে ওঠে। এমন সমস্যায় কি আপনিও ভুগছেন? তাহলে আজকের আয়োজন আপনারই জন্য।

শীতের সকালে সহজে ঘুম থেকে ওঠার আছে কয়েকটি সহজ উপায়। যা মেনে চলতে পারেন আপনিও। আসুন তা একে একে জেনে নিই-

১. সকালে সঠিক সময়ে উঠতে চিরাচরিত সহজ উপায় অ্যালার্মের সাহায্য নিতে পারেন। আপনি আলসেমির কাছে হেরে গেলেও আপনাকে জিতিয়ে দেবে অ্যালার্ম ঘড়ি।

২. ঘুমাতে যাওয়ার আগে ঘরের জানালাটি খুলে দিন। খোলা জানালার প্রথম বাতাসে আপনার ঘুম উড়ে যাবে। স্নিগ্ধ সতেজ অনুভূতিতে শুরু হবে দুর্দান্ত সকাল। কাজে মন বসবে পুরো এনার্জি নিয়ে।

৩. উপরের দুটি কৌশল মেনে সকালে ঘুম থেকে উঠে বিছানা চটজলদি গুছিয়ে ফেলুন। দেখবেন ঘুম কোন রাজ্যে পালিয়ে গেছে আপনার অজান্তে। এতে আপনার ওয়ার্মআপ ব্যায়ামটিও হয়ে যাবে।

৪. সকালে সহজে উঠতে রাতেও কিছু কাজ সেরে নিতে পারেন। যেমন রাতে সময়মতো ঘুমালে ও ঘুমের আগের সময়টাতে ফোন ব্যবহার না করলে সকালে ঘুম খুব একটা কাবু করতে পারবে না আপনাকে।

৫. সকালে ওঠার আয়োজনের মধ্যেই ছোটখাটো শরীর চর্চা করে নিতে পারেন। শুয়ে শুয়ে কিছু ব্যায়াম করে বিছানা ছাড়তে পারেন। এতে সকালেই আপনার মেটাবলিজম বেড়ে যাবে আর ঘুমও পালাবে।

৬. সকালের বাতাসের মতো সূর্যের আলোও ঘুম তাড়াতে বেশ কার্যকরী। তাই শরীরে খানিকটা বুলিয়ে নিতে পারেন সূর্যের আলোর পরশ। এতে রোদের পরশে শীতের সকালে হালকা গরম অনুভূতি মিলবে আবার ভিটামিন ডি-এর চাহিদাও পূরণ হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com