1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
Title :
টাঙ্গাইলে ৫০ বছর পর ‘কুমার খালীর চর’ মঞ্চস্থ প্রতিদিনের রান্না আরও স্বাচ্ছন্দ্যময় করতে নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি এসএমই মেলা-২০২৬ এ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন দেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জি ওয়ালটন এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার; যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি ক্রয়ের সুযোগ নির্মাণশিল্পে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স  বন্দরের রাজস্ব আদায় ও পেমেন্ট অটোমেশনে ট্রাস্ট ব্যাংক ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের যৌথ উদ্যোগ ‘ট্রাস্টপোর্ট কানেক্ট’ উদ্বোধন Price Sensitive Information of Trust Bank PLC. শেয়ার লেনদেনে টি+১ ব্যবস্থা চালু করায় বিএসইসিকে কৃতজ্ঞতা জানাল ডিবিএ ২৯ ডিসেম্বর ফার কেমিক্যালের এজিএম, সভা হবে হাইব্রিড পদ্ধতিতে

নেইমারের আল হিলালের বিপক্ষে মাঠে নামছে মেসি

  • আপডেট : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪, ৭.৩৮ পিএম
  • ৩২০ Time View

রিয়াদ সিজন কাপে রাতে নেইমারের আল হিলালের বিপক্ষে মাঠে নামছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। সোমবার (২৯ জানুয়ারি) সৌদির কিংডম অ্যারেনায় ম্যাচ শুরু রাত ১২টায়।

বিলাসবহুল বাস থেকে নামলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। ট্রেনিং জার্সি পরে প্রস্তুত লিও। বোঝাই যাচ্ছে অনুশীলনে যোগ দেবেন এলএমটেন। নিরাপত্তারক্ষীদের উপস্থিতিতে ব্যাগ কিট সঙ্গে নিয়ে মাঠে প্রবেশের তোরজোর তার। সঙ্গে আছেন বার্সায় একসঙ্গে মাঠ মাতানো তিন সতীর্থ সার্জিও বুসকেটস, জর্দি আলবা ও লুইস সুয়ারেজ।

মাঠের চারিদিকে ভক্তদের মেসি, মেসি বলে চিৎকারের মাঝে অনুশীলন করেছেন আর্জেন্টাইন সুপারস্টার। আর সাবেক সতীর্থদের সঙ্গে অনুশীলনের ধরনেই প্রকাশ পায় বেশ ফুরফুরে মেজাজেই আছেন লিও। নিজেদের পরবর্তী ম্যাচের আগে তাই অনুশীলনে পূর্ণ মনোযোগ।

প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে ইতোমধ্যেই সৌদিতে পাড়ি জমিয়েছে মায়ামি। যেখানে রিয়াদ সিজন কাপে দুটি ম্যাচ খেলবে মেসির দল। প্রথম ম্যাচে বন্ধু নেইমারের আল হিলালের বিপক্ষে মাঠে নামবে মায়ামি। প্রথমবারের মতো এই দুই ক্লাব একে অপরের মুখোমুখি হতে যাচ্ছে। তবে চোটের কারণে পুরো মৌসুম দলের বাইরে থাকবেন এই ব্রাজিলিয়ান। আর এ ম্যাচে তাকে পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। তবে এ ম্যাচে হিলালের বিপক্ষে মাঠে নামবেন মেসি, বুসকেটস, আলবা, সুয়ারেজরা।

যদিও রিয়াদ সিজন কাপে মূল আকর্ষণ আল নাসরের বিপক্ষে ম্যাচটা। সেই ম্যাচে মেসি-সুয়ারেজদের অংশগ্রহণ নিশ্চিত করতে আল হিলালের বিপক্ষে পুরো ম্যাচে নাও খেলানো হতে পারে এই দুই তারকা ফুটবলারকে।

প্রাক মৌসুম প্রস্তুতির অংশ হিসেবেই এই ম্যাচে অংশগ্রহণ করছে মায়ামি। এর আগে এফসি ডালাস ও এল সালভাদরের বিপক্ষে দুটি ম্যাচ খেলে জয়ের দেখা পায়নি তারা। এবার হিলালের বিপক্ষে প্রথমবারের দেখায় মাঠে নেমে যেকোনো মূল্যে জয় চাই দলটার।

লিওনেল মেসি স্বপ্ন দেখতে শিখিয়েছে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিকে। ইতিহাসে প্রথমবারের মতো লিওর হাত ধরে কোনো টুর্নামেন্টের ট্রফি জয়ের পর থেকেই স্বপ্নের পরিধিটা বেড়েছে আরও। এবার যুক্তরাষ্ট্রের ক্লাব ফুটবলের সব ট্রফি জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে দলটা। সেই লক্ষ্য পূরণেই রিয়াদ সিজন কাপের ম্যাচগুলোকেই প্রস্তুতির বড় অংশ হিসেবে বেছে নিয়েছে মায়ামি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com