1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
Title :
অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন, ৪৫ দিন আগে তফসিল: ইসি আজ পুনরায় শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন সিলেটে চির বিদায় এক সাথে তিন বন্ধুর কুমিল্লা নগরীতে ফুটপাতে হকার বসিয়ে ভাড়া, ৮ প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে ড্রাগন সোয়টার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং কুমিল্লায় ইংরেজি ১ম পত্রের পরীক্ষায় অনুপস্থিত ২৩৩৬, বহিষ্কার-৮

ঢাকাকে হারিয়ে দ্বিতীয় জয় রংপুরের

  • আপডেট : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪, ১০.৩৫ পিএম
  • ২৪২ Time View

চলতি বিপিএলে রংপুর রাইডার্সের শুরুটা হয় পরাজয় দিয়ে। পরের ম্যাচে ঘুরে দাঁড়ালেও ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি দলটি। সিলেট পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে এসে ফের জয়ের দেখা পেল রংপুর। দুর্দান্ত ঢাকাকে হারিয়ে আসরে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিল সাকিবরা।

আজ শনিবার (২৭ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে আট উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৮৩ রান তোলে রংপুর। জবাবে ১৬.৩ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৪ রান তোলে ঢাকা। ৭৯ রানের জয়ে পয়েন্ট টেবিলের চারে উঠে আসল রংপুর।

১৮৪ রানের বড় লক্ষ্যের বিপরীতে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় ঢাকা। ওমরজাইয়ের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন দানুসকা গুনাথিলাকা। শুরুর ধাক্কা সামলে সাইম আয়ুব ও মোহাম্মদ নাঈমের ব্যাটে কিছুটা ঘুরে দাঁড়ালেও বড় জুটি গড়তে পারেনি ঢাকা। দলীয় ৩১ ও ৩২ রানে আইয়ুব-নাঈমের বিদায়ে বড় ধাক্কা খায় ঢাকা। পরবর্তীতে মোসাদ্দেক-অ্যালেক্স রসরা চেষ্টা করলেও তা জয়ের জন্য যথেষ্ঠ ছিল না। শেষমেশ ১০৪ রানে থামে ঢাকা।

আগে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার বাবর আজম ও ব্রেন্ডন কিংয়ের ব্যাটে ভালো শুরু করে রংপুর। যদিও দলীয় ২২ রানের মাথায় কিংয়ের বিদায়ে প্রথম উইকেট হারায় রংপুর। তাসকিনের বলে আলাউদ্দিন বাবুর হাতে ক্যাচ দিয়ে ফেরেন কিং। আউটের আগে তার ব্যাট থেকে আসে ১৩ বলে ২০ রান। 

কিংয়ের বিদায়ের পর রনি তালুকদারকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন বাবর। তবে, এই জুটিও খুব একটা বড় হয়নি। দলীয় ৪৭ রানের মাথায় আরাফাত সানির বলে রসের হাতে ক্যাচ তুলে সাজঘরে ফেরেন রনি। সাত বলে ১১ রান করেন ডানহাতি এই ব্যাটার।

পাওয়ার প্লের আগে দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে রংপুর। তবে, অধিনায়ক নুরুল হাসান সোহানকে নিয়ে দারুণ এক জুটি গড়েন বাবর। ৩৯ বলে ৫০ রানের জুটি গড়ে দলীয় ৯৭ রানে বিদায় নেন সোহান। আউটের আগে করেন ২৪ বলে ২৬ রান। সোহানের বিদায়ের পর নতুন ব্যাটার মোহাম্মদ নবীও বেশিক্ষণ টিকতে পারেনি। মাত্র দুই রানের মাথায় বিদায় নেন নবী।

আফগান এই ব্যাটারের বিদায়ের পর ৪১ বলে অর্ধশতক পূরণ করেন বাবর। যা চলতি আসরে তার দ্বিতীয় ফিফটি। ওমরজাইকে নিয়ে মারকুটে ব্যাটিংয়ে দলকে এগিয়ে নেন বাবর। তবে, দলীয় ১৩৮ রানের মাথায় ৪৬ বলে ৬২ রান করে আউট হন তিনি।

বাবর আউট হলেও ঝড়ো ব্যাটিং চালিয়ে যান ওমরজাই-শামীম। এই দুইজনের ব্যাটে চড়ে শেষমেশ স্কোরবোর্ডে ১৮৩ রান দাঁড় করায় রংপুর। রংপুরের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন স্পিনার আরাফাত সানি।

সংক্ষিপ্ত স্কোর

রংপুর রাইডার্স : ২০ ওভারে ১৮৩/৮ (কিং ২০, বাবর ৬২, রনি ১১, সোহান ২৬, নবী ১, ওমরজাই ৩২ ,শামীম ১৭, মেহেদী ৮, রিপন ১, হাসান ০; তাসকিন ২-০-১৪-১, শরিফুল ৪-০-৩৫-০, সানি ৪-০-৩২-৩, বাবু ৪-০-৪৩-১, গুনাথিলাকা ৩-০-২৫-১, মোসাদ্দেক ৩-০-৩২-০)

দুর্দান্ত ঢাকা : ১৬.৩ ওভারে ১০৪/৯ (গুনাথিলাকা ০, নাঈম ৯, আয়ুব ১৭, লাসিথ ০, রস ৫১, মোসাদ্দেক ১৫, শুক্কুর ০, বাবু ৩, সানি ১ ;ওমরজাই ৩-১-১৪-২, মেহেদী ৩.৩.-০-১১-৩, হাসান ২-০-১৮-২, নবী ২-০-১০-১, সাকিব ৩-০-২৩-১, রিপন ৩-০-২৭-০)

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com