বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত আইএফআইসি ব্যাংক পিএলসি–এর টানা ৪র্থ বারের মতো PCI DSS সার্টিফিকেশন অর্জন ইতালিয়ান ডিজাইনে যাত্রা শুরু এক্স বাথওয়্যারের বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ৭ ফেব্রুয়ারি দিনাজপুরসহ ৩টি জেলা সফর করবেন আজকের দিন: দায়িত্ব, সচেতনতা ও আগামীর ভাবনা; আশরাফ সরকার রাজিবপুর পাইলট স্কুল মাঠে ধানের শীষের জনসভা তোমার পবিত্র নামে; তাছলিমা আক্তার মুক্তা র‌্যাব-৩ ও র‌্যাব-৭ এর যৌথ অভিযানে অস্ত্র মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার কুমিল্লায় র‌্যাবের অভিযানে হতে ৮০ কেজি গাঁজা’সহ আটক-২ সাতক্ষীরার পারুলিয়ায় আব্দুর রউফকে বিজয়ী করার লক্ষ্যে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

ভালোবাসা দিবসে সুখবর দেবেন অপু বিশ্বাস

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ২৬৪ Time View

নতুন বছরটা সুখবর দিয়েই শুরু করেছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। গত ১২ জানুয়ারি রাজধানীর আফতাবনগরের আবাসিক এলাকায় ‘হারলান’-র নতুন ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন অপু। ভালোবাসা দিবসেও সুখবর দেবেন এই নায়িকা।

আফতাবনগরে ‘সিগনেচার বাই এবি পার্লার অ্যান্ড বুটিক’ ও ‘এবি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ চালু করেছেন তিনি। যা নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন এই চিত্রনায়িকা। আরও খবর নিয়ে হাজির হচ্ছেন অপু বিশ্বাস। জানা গেছে, বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্র ‘ছায়াবৃক্ষ’।

বন্ধন বিশ্বাস পরিচালিত ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানে নির্মিত এ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে আগামী ফেব্রুয়ারি মাসে। এতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক নিরব।

সংবাদ মাধ্যমকে বন্ধন বিশ্বাস বলেন, ‘ভালোবাসা দিবস উপলক্ষে ১৬ ফেব্রুয়ারি মুক্তির জন্য প্রযোজক সমিতিতে চিঠি দেয়া হয়েছে। সব ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই প্রচারণা শুরু করা হবে।’

‘ছায়াবৃক্ষ’ সিনেমাটি তৈরি হয়েছে দেশের চা শ্রমিকদের জীবনের কাহিনী ও বিভিন্ন টানাপোড়েন নিয়ে। সিনেমাটিতে নিরব-অপু ছাড়াও রয়েছে কাজী নওশাবা, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, ডন, এলিনা শাম্মি ও আজম খানসহ অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS