1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
Title :
নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ৫৪তম বোর্ড সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্বদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও শিক্ষা বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক চুয়াডাঙ্গার ৩২তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মেহেদী শাহরিয়ার টাঙ্গাইলে প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় বাজার ব্যবস্থাপনায় প্রতিযোগিতা থাকবে সিন্ডিকেট নয় ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হলেন মোহাম্মদ আবু জাফর পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এ্যাপেক্স ফুডস্‌ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকা পর্যন্ত প্রণোদনা, আওতায় সব ট্রেড লাইসেন্সধারী মার্চেন্ট সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলেই ৫% কর ছাড়, সময় শেষ ৩ দিনে

জেনে নিন সাপ্তাহিক রাশিফল (২৭ জানুয়ারি-২ ফেব্রুয়ারি)

  • আপডেট : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪, ১১.৪৬ এএম
  • ২৯৪ Time View

পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের নানা বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন বাংলাদেশ এস্ট্রলজার্স সোসাইটি (বিএএস)’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী মিথুন।

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): মানসিক প্রশান্তি বজায় রাখার চেষ্টা করুন। কর্মউদ্দীপনা বাড়বে। কর্মপরিবেশ আপনার অনুকূলে থাকবে। পারিবারিক শান্তি-শৃঙ্খলা বাড়বে। তবে মানসিক অস্থিরতা বাড়তে পারে। ভ্রমণ শুভ। দুর্ঘটনার প্রবণতা আছে। রাগ নিয়ন্ত্রিত রাখার চেষ্টা করুন।

বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে): সবধরনের উদ্বিগ্নতা পরিহার করুন। বৈদেশিক সূত্রে লাভবান হবেন। প্রিয়জনের সঙ্গে সমঝোতা বাড়বে। কারো অপ্রত্যাশিত আচরণে মানসিক অস্থিরতা বাড়তে পারে। আর্থিক বিষয় শুভ। আত্মীয়স্বজনরা আপনাকে ভুল বুঝতে পারে। ভ্রমণে সতর্ক থাকুন। রোগ সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যা তৈরি হতে পারে।

মিথুন রাশি (২২ মে-২১ জুন): বৈদেশিক সূত্রে লাভবান হবেন। রোমান্টিক সম্পর্কে আনন্দ অনুভব করবেন। ব্যবসায়িক কার্যক্রম বাড়বে ও বিনিয়োগে সাফল্য পাবেন। রোগসংক্রান্ত বিষয় নিয়ে সচেতন হোন। গবেষণামূলক কাজে সম্পৃক্তদের বেশ ভালো সময়। সৃজনশীল কাজে সফলতা পাবেন।

কর্কট রাশি (২২ জুন-২৩ জুলাই): মানসিক অস্থিরতা নিয়ন্ত্রণে রাখতে হবে। কাজের ধারাবাহিকতা রক্ষার চেষ্টা করুন। অফিসে কর্তৃপক্ষের আনুকূল্য পাবেন। নেতিবাচক পরিবেশ থেকে নিজেকে সরিয়ে রাখুন। প্রণয়ঘটিত বিষয়ে সফলতা আসবে। দীর্ঘ ভ্রমণের সুযোগ পাবেন। প্রাত্যহিক জীবনে আনন্দ উপভোগ করবেন।

সিংহ রাশি (২৩ জুলাই-২৩ আগস্ট): মানসিক বিষণ্নতা বাড়বে। আর্থিক সফলতা পাবেন। পারিবারিক বিষয় নিয়ে ইতিবাচক থাকুন। নিকট আত্মীয়ের সঙ্গে সুসম্পর্ক রাখা কঠিন হবে। কর্মস্থলে কাজের চাপ বাড়বে। ব্যবসায়িক যোগাযোগ শুভ নয়।

কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): আর্থিক সফলতা পাবেন। সবধরনের সংঘাত এড়িয়ে চলুন। ভার্চুয়াল আসক্তি নিয়ন্ত্রণ করুন। শারীরিকভাবে অসুস্থতা আপনাকে বিচলিত করতে পারে। পারিবারিক ও দাম্পত্য জীবন ভালো যাবে না। আর্থিক বিষয় নিয়ে সমস্যা বাড়বে। কর্মে উপযুক্ত সম্মান পাবেন।

তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): কর্মে উপযুক্ত সম্মান পাবেন। ভালো সময় কাটবে। আর্থিক বিষয় শুভ। বিনিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে সাবধানে থাকতে হবে। সাংসারিক প্রতিবন্ধকতা বাড়বে। লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে সতর্ক থাকুন।

বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর): অপ্রত্যাশিত বিষয়ে সাবধানে থাকতে হবে। যানবাহনে সাবধানতা অবলম্বন করুন। প্রেমে সফলতা পাবেন। আয় উন্নতির সুযোগ পাবেন। পেশাগত কাজে সফলতা পাবেন। পারিবারিক বিষয়ে সতর্ক থাকবেন। শারীরিক বিষয়ে সাবধানে থাকতে হবে।

ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): পারিবারিক বিষয় নিয়ে ইতিবাচক থাকুন। নিকট আত্মীয়ের সঙ্গে সুসম্পর্ক রাখা কঠিন হবে। চাকরিস্থলে কাজের চাপ বাড়বে। আর্থিক অনিশ্চয়তা বাড়বে। পাওনা টাকা আদায় হতে কষ্টকর হবে। ব্যবসায়িক যোগাযোগ শুভ নয়।

মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): মানসিক দৃঢ়তা আত্মবিশ্বাস বাড়বে। ব্যক্তিগত প্রচেষ্টা ও উদ্যোগে অনেক বিষয়ে সফলতা পাবেন। প্রতিযোগিতামূলক কাজে সফলতা পাবেন। আর্থিক পরিস্থিতি উঠানামা করবে। দীর্ঘসূত্রিতা পরিহার করুন।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): অস্থিরতা বাড়বে। পারিবারিক বিষয় নিয়ে ইতিবাচক থাকুন। নিকট আত্মীয়ের সঙ্গে সুসম্পর্ক রাখা কঠিন হবে। চাকরিস্থলে কাজের চাপ বাড়বে। আর্থিক অনিশ্চয়তা বাড়বে। পাওনা টাকা আদায় হতে কষ্টকর হবে। ব্যবসায়িক যোগাযোগ শুভ নয়।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): ঠান্ডাজনিত রোগে ভুগতে পারেন। আর্থিক পরিস্থিতি ভালো যাবে। বিনিয়োগ সংক্রান্ত যোগাযোগ শুভ। ভ্রমণের সুযোগ পাবেন। পারিবারিক বিষয় নিয়ে যত্নশীল হোন। ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখুন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com