রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
কোহলির দুর্দান্ত ব্যাটিংয়ে বেঙ্গালুরুর দাপুটে জয় ইরানে সপ্তাহব্যাপী স্থল অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন ছুটি শেষে সংসদের অধিবেশন বসছে আজ সব শিক্ষা প্রতিষ্ঠান খুলছে আজ স্বাধীনতার পক্ষের স্লোগান দেয়া অপরাধ নয় : মোমিন মেহেদী প্রেসক্লাব সভাপতি’র ওপর হামলা: আসামী গ্রেফতার না হওয়ায় মানববন্ধন হরিপুরে এক/দুই নম্বর চটের বস্তা ব্যবহারে খাদ্য পন্য অপচয় বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার নড়াইলের নড়াগাতীতে খাস ঘোষণার পরও যোগানিয়া হাটে টোলের নামে চাঁদাবাজির অভিযোগ আন্তর্জাতিক স্বীকৃতি পেল হামদর্দ বাংলাদেশ; হেলথকেয়ার এশিয়া অ্যাওয়ার্ড পেলেন অধ্যাপক কামরুন নাহার হারুন

অবশেষে চমক দিলেন বুবলী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
  • ২৯৩ Time View

ফেসবুকে বিশেষ বার্তা দেয়ার পর অবশেষে ভক্তদের চমক দিলেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। প্রকাশ করলেন নিজের প্রথম টালিউড অভিনীত সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’র প্রথম লুক।

শুক্রবার ( ১৯ জানুয়ারি) দুপুর ২টা ২২ মিনিটে বুবলী তার ভেরিফায়েড ফেসবুকে ‘ফ্ল্যাশব্যাক’র প্রথম লুকের একটি ছবি পোস্ট করেন। ছবিতে কলকাতার কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা যাচ্ছে বুবলীকে। ভক্তদের সঙ্গে এ ছবি শেয়ার করে বুবলী ক্যাপশনে লিখেছেন, ফার্স্ট লুক অব ফ্ল্যাশব্যাক।

রাশেদ রাহা পরিচালিত ‘ফ্ল্যাশব্যাক’ সিনেমায় জীবনের হারিয়ে যাওয়া ঘটনাকে খুঁজে পাবে দর্শক। সিনেমার চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন খায়রুল বাসার নির্ঝর। রাশেদ রাহা ও খায়রুল বাসার নির্ঝরের লেখা কাহিনিতে দেখা যাবে, জীবনের অঙ্কপথে ভিন্ন তিনটি চরিত্রের একে অন্যের সঙ্গে দেখা হবে।

এ সিনেমায় অন্যতম প্রধান একটি চরিত্র শ্বেতার ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে বুবলীকে। যিনি পেশায় একজন ফিল্ম মেকার।

বুবলীর সঙ্গে অভিনয় করবেন কলকাতার কৌশিক গঙ্গোপাধ্যায়। সিনেমায় তার চরিত্রের নাম অঞ্জন। যিনি মঞ্চনাটকের এক সময়ের স্বনামধন্য ব্যক্তিত্ব।

সিনেমার প্রধান তিন চরিত্রের মধ্যে আরও একটি চরিত্র হলো ডিকে। ভবঘুরে এ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সৌরভ দাসকে।

এরই মধ্যে ছবির প্রথম অংশের শুটিং শেষ হয়েছে। পরের অংশের শুটিং হবে উত্তরবঙ্গে। চলতি বছর কলকাতায় বড় পর্দায় মুক্তি পাবে সিনেমাটি। বাংলাদেশেও সিনেমাটি রিলিজ করার ইচ্ছা রয়েছে নির্মাতার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS