1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন আইনিভাবে নিশ্চিতের সুপারিশ জিইডির কুমিল্লায় ৯২ লাখ টাকার অবৈধ ভারতীয় শাড়ি-থ্রিপিস উদ্ধার কুমিল্লা মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের আত্মপ্রকাশ: সভাপতি তপু, সাধারণ সম্পাদক রাফি ও সাংগঠনিক সম্পাদক রবিউল ১৭–১৯ সেপ্টেম্বর ঢাকায় ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬ দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি.-এর ২০টি ইসলামিক ব্যাংকিং উইন্ডোর উদ্বোধন টাঙ্গাইলে অগ্নিকাণ্ডে ছয় দোকান ভস্মীভুত বিশ্বব্যাংকে বিকল্প নির্বাহী পরিচালক হলেন সাবেক এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান ভ্যাট পরিশোধের পরও বাড়তি সুদ দাবি, এনবিআরের কাছে পূবালী ব্যাংকের আবেদন সিলেটের ওসমানীনগরে এক প্রবাসীর পৈত্রিক জমি দখলের অভিযোগ: জেলা প্রশাসকের হস্তক্ষেপ দাবি বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ

মশিহর সিকিউরিটিজ পেল নতুন তিনটি ডিজিটাল বুথের অনুমোদন

  • আপডেট : বুধবার, ৩০ মার্চ, ২০২২, ৬.৫৪ পিএম
  • ১৪১ Time View
Moshiur

আরও তিনটি ডিজিটাল বুথ চালুর অনুমোদন পেয়েছে দেশের পুঁজিবাজারে অন্যতম শীর্ষস্থানীয় ব্রোকারহাউজ মশিহর সিকিউরিটিজ লিমিটেড । সিরাজগঞ্জ, চাঁদপুর ও ব্রাক্ষণবাড়িয়া জেলার আশুগঞ্জের জন্য বুথ তিনটির অনুমোদন দেওয়া হয়েছে। মূলত পুঁজিবাজারের পরিধি বাড়াতে এবং পুঁজিবাজারে লেনদেন করার জন্য বিনিয়োগকারীদের সুবিধার্থে এসব ‘ডিজিটাল বুথ’ চালু করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের সদস্যভুক্ত ট্রেকহোল্ডার মশিহর সিকিউরিটিজ।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

মশিহর সিকিউরিটিজের এই নতুন তিনটি বুথ শিগগিরই কার্যক্রম শুরু করবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার টুটুল ভট্ট্রাচার্য। এসময় তিনি বলেন, পুঁজিবাজারের বিনিয়োগকারীদের অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে মশিহর সিকিউরিটিজ দীর্ঘদিন যাবত কাজ করে আসছে। বিগত কয়েক বছর ধরে প্রতিষ্ঠানটি বিনিয়োগ শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় প্রান্তিক পর্যায়ের বিনিয়োগকারীরা যাতে সহজে পুঁজিবাজারে অংশগ্রহণ করতে পারে এর লক্ষ্যে মশিহর সিকিউরিটিজ এই বুথগুলো কার্যকরি ভূমিকা রাখবে বলে আমরা মনে করি।

এরআগে গত বছরের ১৩ ডিসেম্বর বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম স্বাক্ষরিত ডিজিটাল বুথ খোলার নির্দেশনায় উল্লেখ করা হয়, স্টক এক্সচেঞ্জের সম্মতিক্রমে যেকোনো স্টক ব্রোকার ডিজিটাল বুথের জন্য কমিশনে আবেদন করতে পারবে। সিটি করপোরেশনের মধ্যে, পৌরসভা, ইউনিয়ন পরিষদ ছাড়াও দেশের বাইরেও ডিজিটাল বুথ স্থাপন করা যাবে।

ওই বুথ স্টক ব্রোকারের প্রধান অফিস দ্ধারা নিয়ন্ত্রণ করতে হবে। কোনো ধরনের তৃতীয়পক্ষ দ্ধারা পরিচালনা করা যাবে না। ডিজিটাল বুথ পরিচালনার জন্য স্টক ব্রোকারের প্রয়োজনীয় কাঠামো এবং সুযোগ-সুবিধা, আর্থিক সক্ষমতা ও জনবল থাকতে হবে। দেশের ভেতরে প্রতিটি বুথ খোলার জন্য স্টক এক্সচেঞ্জে ১ লাখ টাকা জমা দিতে হবে এবং দেশের বাহিরে খুলতে হলে দিতে হবে ১০ লাখ টাকা।

বুথ চালু করতে চাওয়া ব্রোকার হাউজের অফিসিয়াল ফেসবুক পেজ ও ওয়েবসাইট থাকতে হবে। এছাড়া, প্রতিটি বুথে কাস্টমার সার্ভিসের জন্য একটি ফোন নম্বর, নারী ও প্রতিবন্ধীদের জন্য পৃথক সুবিধা, কমপক্ষে একজন অনুমোদিত প্রতিনিধি, ভার্চুয়াল ট্রেডিং মনিটর বা ডিসপ্লে টিকার ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট ব্যবস্থা থাকতে হবে। আর বুথের সামনে সাইনবোর্ড থাকবে, যেখানে স্টক ব্রোকারের নাম, রেজিস্ট্রেশন নম্বর, লোকাল এড্রেসের বিস্তারিত তথ্য, যোগাযোগ নাম্বার ও মেইল এড্রেস থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com