বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বাংলাদেশের স্পেশাল ইকোনমিক জোনে লায়ন কল্লোল লিমিটেডের নতুন ম্যানুফ্যাকচারিং প্লান্ট স্থাপন ঘিওরে ভূমি অফিসে জমির নামজারি করতে গিয়ে ঘুয ও হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ ছাতকে নৌ-পুলিশের অভিযানে ভারতীয় বিড়িসহ আটক ১ ঢাকায় বিটুবি রোডশোর মাধ্যমে বাংলাদেশের সঙ্গে পর্যটন সম্পর্ক জোরদার করল শ্রীলঙ্কা ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে ‘সমন্বিত স্বাস্থ্যসেবা’ শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকে ‘লিডারশিপ স্টাইল অ্যান্ড ম্যানেজমেন্ট প্রিন্সিপলস অব বেস্ট অর্গানাইজেশনস’ শীর্ষক এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত দুই ব্যাংকের সাবঅর্ডিনেটেড বন্ডের মেয়াদ বাড়ল সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত ১,২০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে সিটি ব্যাংক বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে 1One Foundation & Organization, USA এর উদ্যোগে “জনসচেতনতায় স্বাস্থ্য সামগ্রী বিতরণ”

এবার বাংলাদেশে আসছেন ডি মারিয়া

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ৩০৩ Time View

কিছুদিন আগেই বাংলাদেশে এসেছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। এবার বাংলাদেশে পা রাখতে চলেছেন মেসি-মার্টিনেজদের দলের আরেক তারকা ফুটবলার অ্যাঞ্জেল ডি মারিয়া। এমনটাই নিশ্চিত করেছেন ঢাকায় মার্টিনেজ ও রোনালদিনহোকে আনা কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত।

কলকাতা থেকে শতদ্রু দত্ত বলেন, ‘২০২৩ সালেই ডি মারিয়ার বাংলাদেশ ও কলকাতায় আসার কথা ছিল। ক্লাব (বেনফিকা) থেকে ছুটি না পাওয়ায় আসতে পারেনি। ২৪ সালের মে’র শেষ সপ্তাহে অথবা জুনের প্রথমে ঢাকা ও কলকাতায় আসবে এটা নিশ্চিত।’

বাংলাদেশে রয়েছে আর্জেন্টিনার বিশাল সমর্থকগোষ্ঠী। সবশেষ কাতার বিশ্বকাপের সময় মেসিদের প্রতি ভক্তদের সেই উন্মাদনা প্রকাশ পেয়েছে ভালোভাবেই। আর সামাজিক যোগাযোগমাধ্যমের বরাতে সে বিষয়টি জানতে পারে আর্জেন্টাইনরাও। তাই নিজের ইচ্ছাতেই বাংলাদেশে এসেছিলেন মার্টিনেজ।

যদিও যেই ভক্তদের কারণে বাংলাদেশে এসেছিলেন মার্টিনেজ, তাদের সঙ্গেই দেখা হয়নি তার। তবে এবার সেরকম কিছু হবে না। ডি মারিয়াকে সামনে থেকে দেখার সুযোগ পাবেন ভক্তরা।

এদিকে শতদ্রু দত্ত জানিয়েছেন, মারিয়ার পর তার লক্ষ্য মেসিকে আনা। তিনি বলেন, ‘মারিয়াকে আনার পর মেসিকে নিয়ে কাজ করব ৷ ২৪ সালেই না হয় ২৫ সালে ভারতবর্ষে আনব তাকে।’ আগামীতে ক্রিস্টিয়ানো রোনালদোকেও আনার ইচ্ছা আছে শতদ্রু দত্ত’র।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS