1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
Title :
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিএসএফের ৩ জনকে পুশ-ইন চেষ্টা প্রতিহত করল বিজিবি সিলেট জুড়ে বিষধর সাপ গুলো জঙ্গল ছেড়ে লোকালয়ে আশ্রয় খুঁজছে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর টাউন হল মিটিং-২০২৬ অনুষ্ঠিত বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ চুয়াডাঙ্গায় বিএআরআই’র কৃষি গবেষণা কেন্দ্র, মেহেরপুর এর আঞ্চলিক রিভিউ কর্মশালা/২০২৫-২৬ অনুষ্ঠিত মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের সম্মেলন অনুষ্ঠিত দীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি এবং শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭ খালেদা জিয়ার গাড়ীতে হামলাকারী রুবেলের গোত্রীয় সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি

জেনে নিন সাপ্তাহিক রাশিফল (৬-১২ জানুয়ারি)

  • আপডেট : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪, ১১.৩৮ এএম
  • ৩২৮ Time View

পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের নানা বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন বাংলাদেশ অ্যাস্ট্রলজার্স সোসাইটি (বিএএস)’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী মিথুন।

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): কাজের প্রতি মনোযোগ বৃদ্ধি করুন। প্রেমে সফলতা পাবেন। বুদ্ধিবৃত্তিক কাজে সফলতা পাবেন। জনসংযোগমূলক কাজে ব্যস্ততা বাড়বে। চাকরি ক্ষেত্রে মানিয়ে চলতে হবে।

বৃষ (২১ এপ্রিল-২০ মে): কর্মপরিবেশে নানামুখী চাপে থাকবেন। পারিবারিক শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে। তবে প্রিয়জনের সঙ্গে আন্তরিক সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন। পেশাগত কাজে দায়িত্ব বাড়বে। ভ্রমণ শুভ।

মিথুন (২১ মে-২০ জুন): মানসিক উদ্যম বাড়বে। আত্মকেন্দ্রিক মানসিকতা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। শারীরিক বিষয়ে সাবধানে থাকতে হবে। বিনিয়োগ সংক্রান্ত বিষয় আপনার অনুকূলে থাকবে। স্বাধীন পেশাজীবীদের সুনাম বাড়বে। অফিসে কর্তৃপক্ষের আনুকূল্য পাবেন। যাত্রা শুভ।

কর্কট (২১ জুন-২০ জুলাই): ব্যবসায়িক যোগাযোগ শুভ। স্বাস্থ্যে মনযোগী হোন। আর্থিক বিষয় নিয়ে যত্নশীল হোন। ভ্রমন শুভ। বিনিয়োগ সংক্রান্ত বিষয় আপনার অনুকূলে থাকবে।

সিংহ (২১ জুলাই-২০ আগস্ট): সুস্বাস্থ্যের জন্য ইন্দ্রিয় সংযম প্রয়োজন। প্রয়োজনে গুরু গম্ভীর হোন। রাগ খুব জমিয়ে রাখবেন না। শত্রু সম্পর্কে সচেতন হোন। প্রেমে সফলতা পাবেন।

কন্যা (২১ আগস্ট-২২ সেপ্টেম্বর): আত্মবিশ্বাস বৃদ্ধি করুন। বৈদেশিক সূত্রে লাভবান হবেন। আয় উন্নতির সুযোগ পাবেন। ভ্রমণের সুযোগ তৈরি হবে। পারিবারিক বিষয় নিয়ে যত্নশীল হোন।

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর): সঠিক ডায়েট মেনে চলুন। মানসিক ও শারীরিক সুস্থতার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিন। অফিসে ইতিবাচক মনোভাব পোষণ করুন। প্রেমে মানসিক অস্থিরতা বাড়বে।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর): অকারণে অর্থ ব্যয় হতে পারে। মেজাজ চড়া থাকতে পারে। মানসিক অস্থিরতা থাকবে। আর্থিক ও ব্যবসায়িক যোগাযোগ শুভ। সামাজিক কাজে ব্যস্ততা থাকবে। কোনোরকম ভুল বোঝাবুঝি হতে পারে। মনের কোনো আশা পূরণ হতে পারে।

ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): স্পষ্টবাদী কথা বলা থেকে বিরত থাকুন। সুযোগের সদ্ব্যবহার করুন, সফলতা পাবেন। হঠাৎ সিদ্ধান্ত নেয়ার মানসিকতা পরিহার করুন। ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে।

মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): আপনার ধৈর্য বৃদ্ধি করুন। নির্ভরযোগ্য কোনো জায়গায় বিনিয়োগ করলে সফলতা পাবেন। যেকোনো কষ্ট ও হতাশায় ইতিবাচক মনোভাব নিয়ে চলুন। কোনো সম্পর্কে কিছু সমস্যা তৈরি হতে পারে। আর্থিক যোগাযোগ শুভ।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): শান্তি বৃদ্ধি পাবে। আর্থিক বিষয় শুভ। ধীরস্থিরভাবে যেকোনো সিদ্ধান্ত নিন। ভুল বোঝাবুঝি বাড়তে পারে। নেতিবাচক পরিবেশ থেকে দূরে থাকাই ভালো হবে। ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): উদাসীনতা পরিহার করুন। আয়ের সুযোগ তৈরি হবে। আত্মিক চিন্তাভাবনা বাড়বে। ব্যবসায়িক যোগাযোগে সমস্যা তৈরি হতে পারে। দাম্পত্য জীবনযাপন নিয়ে সমস্যা বাড়বে। ভ্রমণে জটিলতা বাড়তে পারে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com