1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
Title :
২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করমুক্ত, ৪ কোটি পর্যন্ত কর দশমিক ৫% বিদেশি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ ৩০ দিনের মধ্যে পাঠানোর নির্দেশ বিএসইসির আইপিও ছাড়াই শেয়ারবাজারে তালিকাভুক্তির সুযোগ, ডাইরেক্ট লিস্টিং রুলসের খসড়া অনুমোদন উত্তরবঙ্গের কৃষি উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের সাথে এবি ব্যাংকের চুক্তি স্বাক্ষর আগামী দিনে কৃষিপণ্যই হবে দেশের প্রধান রপ্তানিযোগ্য পণ্য :কুমিল্লায় কৃষিমন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আইসিবিতে কেক কাটা অনুষ্ঠান কুমিল্লায় একদিনে ৫৭ মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার-৫০ ৭ সেপ্টেম্বর থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতের মূল টাকা ফেরত ন্যাশনাল হাউজিংয়ের ক্রেডিট রেটিং প্রকাশ ভালো কোম্পানি ও নতুন আইপিও টানতে লিস্টিং ফিতে বড় ছাড় ডিএসইর

বছরের শুরুতেই বাড়লো এলপিজির দাম

  • আপডেট : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪, ৪.৫৮ পিএম
  • ২৯৭ Time View

আবারো বাড়লো এলপি গ্যাসের দাম। ১২ কেজির সিলিন্ডারের নতুন দাম ১৪৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজিতে দাম বেড়েছে ২.৩৮ টাকা। অটোগ্যাস লিটার প্রতি ৬৪.৪৩ টাকা থেকে বাড়িয়ে ৬৫.৭৬ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

নতুন দর মঙ্গলবার (২ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে কার্যকর করতে বলা হয়েছে। ডিসেম্বর মাসে ১২ কেজির দাম ছিল ১৪০৪ টাকা। আর নভেম্বরে এই দর ছিল ১৩৮১ টাকা।

আন্তর্জাতিক বাজারদর ও ডলার ঊর্ধ্বমুখী হওয়ায় দাম বেড়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান। গতমাসে ডলারের গড় দর ছিল ১১৬.৩৯ টাকা, চলতি মাসে বেড়ে হয়েছে ১১৭.৭৯ টাকা।

মঙ্গলবার (২ জানুয়ারি) বিইআরসির হল রুমে এক সাংবাদিক সম্মেলনে নতুন দর ঘোষণা করে চেয়ারম্যান মো. নূরুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন কমিশনের সদস্য ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, ড. মো. হেলাল উদ্দিন, আবুল খায়ের, মো. আমিনুর রহমান, বিইআরসির সচিব ব্যারিস্টার মো. খলিলুর রহমান খান।

সবচেয়ে কম ছিল জুলাই মাসে ৯৯৯ টাকা। অন্যান্য বছর নভেম্বরের পরে দাম কমে এলেও ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের কারণে এখনও ঊর্ধ্বমুখী রয়েছে আন্তর্জাতিক বাজার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com