সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সপ্তাহের প্রথম দিন ডিএসইতে দরপতনে শীর্ষে প্রাইম টেক্সটাইল সপ্তাহের প্রথম দিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে বাংলাদেশ অটোকারস সপ্তাহের প্রথম দিন ডিএসইতে লেনদেনে শীর্ষে একমি পেস্টিসাইড অসহায় ও পিছিয়ে পড়া নারীদের ভাগ্য উন্নয়নে এনজিওদের যথেষ্ঠ ভূমিকা রয়েছে- সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক হরিপুরে পুলিশের জনসচেতনতামূলক সভা সম্পণ্য হয়েছে ক্যাশ রেমিট্যান্স গ্রহণ করে মোটর সাইকেল পেলেন মাঈন উদ্দিন ও মোঃ জিয়াউল হক সড়কে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানের চালক নিহত লিবিয়া থেকে গ্রীসে যাওয়ার পথে সুনামগঞ্জের ১০ যুবকের মৃত্যু, শোকের ছায়া ‎ফুলছড়িতে তাণ্ডব: বিএনপি নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ১৩ জনকে পিটিয়ে জখম—জীবন নিয়ে শঙ্কায় পরিবার ‎

আর সিনেমা করবে না মাহিয়া মাহি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ২৭৫ Time View

চিত্রনায়িকা মাহিয়া মাহি রাজশাহী-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় নির্বাচন করছেন। এরই মধ্যে তিনি (গোদাগাড়ী-তানোর) আসনে ট্রাক প্রতীক নিয়ে ভোটযুদ্ধে নেমে রীতিমতো হইচই ফেলে দিয়েছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়নে প্রচারণা চালিয়েছেন তিনি। এদিন ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ট্রাক প্রতীকে ভোট চেয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এ সময় মাহির সঙ্গে ছিলেন তার কর্মী-সমর্থকরা। এদিকে মাহি ভোটারদের নানা সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন, দেন উন্নয়নের নানান প্রতিশ্রুতি। এদিকে এতদিন বড়পর্দায় দেখা নায়িকাকে চোখের সামনে দেখতে পেয়ে উচ্ছ্বসিত সাধারণ মানুষ।

মঙ্গলবার গোগ্রাম ইউনিয়নে ভোট চাইতে গেলে এক নারী ভোটার মাহিকে বলেন, ‘ভোটের পর নেতারা দেশছাড়া হয়ে যায়, এটা আমরা কিন্তু দেখব না! ভোটার আগে যেভাবে মানুষের কাছে যাচ্ছেন, ভোটের পরেও যেন এমনই দেখি।’

ওই নারী ভোটারের প্রশ্নে মাহি বলেন, ‘আমার বাসা মণ্ডমালা। এখানেই থাকব। আমি তো আর সিনেমা করব না। আমার বাচ্চা হয়ে গেছে, সংসার আছে। আমি এখন আপনাদের নিয়ে থাকব।’

গত কয়েক বছর ধরে রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করছেন মাহি। আগামী ৭ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে চেয়েছিলেন তিনি। কিন্তু দল তাকে মনোনয়ন না দেওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের লড়াইয়ে নেমেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS