1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
Title :
টাঙ্গাইলে ৫০ বছর পর ‘কুমার খালীর চর’ মঞ্চস্থ প্রতিদিনের রান্না আরও স্বাচ্ছন্দ্যময় করতে নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি এসএমই মেলা-২০২৬ এ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন দেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জি ওয়ালটন এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার; যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি ক্রয়ের সুযোগ নির্মাণশিল্পে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স  বন্দরের রাজস্ব আদায় ও পেমেন্ট অটোমেশনে ট্রাস্ট ব্যাংক ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের যৌথ উদ্যোগ ‘ট্রাস্টপোর্ট কানেক্ট’ উদ্বোধন Price Sensitive Information of Trust Bank PLC. শেয়ার লেনদেনে টি+১ ব্যবস্থা চালু করায় বিএসইসিকে কৃতজ্ঞতা জানাল ডিবিএ ২৯ ডিসেম্বর ফার কেমিক্যালের এজিএম, সভা হবে হাইব্রিড পদ্ধতিতে

৯ উইকেটের বড় জয় টাইগারদের

  • আপডেট : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩, ১১.২৬ এএম
  • ৩০০ Time View

প্রথম দুই ওয়ানডেতে হারের ফলে সিরিজ আগেই হাতছাড়া হয়ে গেছে বাংলাদেশের। সেই সঙ্গে কাঁধে ছিল টানা ১৮ ম্যাচে নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে হারের বোঝা। এমন সমীকরণ মাথায় নিয়ে খেলতে নেমে কিউইদের রীতিমতো উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। পেসারদের তাণ্ডবে মাত্র ৯৮ রানে অল আউট করে দেয়ার পর ৯ উইকেটের বড় জয় তুলে নিয়েছে টাইগাররা। তাও মাত্র ১৫.১ ওভারের মধ্যে।

মামুলি লক্ষ্যে খেলতে নেমে এনামুল হক বিজয়কে নিয়ে সাবধানী শুরু করেছিলেন সৌম্য সরকার। ব্যাটিংয়ে নামার পর থেকেই চোখের কিছুটা সমস্যায় ভুগছিলেন সৌম্য সরকার। এরপর একবার চোখে পানি দিতেও দেখা যায় তাকে। ড্রপও দেয়া হয়ে। তবে খুব ভালো অনুভব না করায় মাঠ ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। উঠে যাওয়ার আগে তার ব্যাট থেকে আসে ১৬ বলে ৪ রান।

সৌম্য ফিরে গেলেও সাবলীল ব্যাটিং করে বাংলাদেশকে জয়ের অনেক কাছে নিয়ে গেছেন বিজয় ও নাজমুল হোসেন শান্ত। যদিও বাংলাদেশকে জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি বিজয়। তিনি ৩৩ বলে ৩৭ রান করে উইলিয়াম ও’রর্ককের লাফিয়ে ওঠা বলে বলে উইকেটের পেছনে টম ব্লান্ডেলকে ক্যাচ দিয়ে আউট হয়েছেন। বাকি সময়টা দেখেশুনে পাড়ি দিয়ে বাংলাদেশকে জিতিয়ে মাঠ ছেড়েছেন অধিনায়ক শান্ত ও লিটন দাস। আদি অশোকের অফ স্টাম্পের বাইরের বল ডিপ কাভারে ঠেলে দিয়ে দুই রান নিয়ে ৪২ বলে হাফ সেঞ্চুরির সঙ্গে বাংলাদেশকেও জিতিয়েছেন শান্ত। লিটন অপরাজিত ছিলেন ১ রান করে।

এর আগে এই ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে বেশি সময় নেয়নি বাংলাদেশের বোলাররা। ইনিংসের চতুর্থ ওভারেই সাফল্য পেয়েছে বাংলাদেশ। ওভারের শেষ বলে কিউই ওপেনার রাচিন রবীন্দ্রকে উইকেটের পেছনে মুশফিকুর রহিমের ক্যাচ বানিয়ে আউট করেন তানজিম সাকিব।

ডানহাতি এই পেসারের গুড লেন্থের মিডল ও অফ স্টাম্প লাইনে থাকা বলে আলতো খোঁচা দিয়ে ফিরেছেন রাচিন। সহজ ক্যাচ লুফে নিতে ভুল করেননি বাংলাদেশের উইকেটরক্ষক মুশফিক। নিজের তৃতীয় ওভারে বোলিংয়ে ফিরে মেইডেন নেন সাকিব। এই চাপ থেকে ঘুরে দাঁড়ানোর আগেই নিজের চতুর্থ ওভারে এসে কিউই ব্যাটার হেনরি নিকোলসকে টপ এজ করে আউট করেন সাকিব। নিউজিল্যান্ড দলীয় ২২ রানেই হারায় ২ উইকেট।

এরপর তারা আর ঘুরে দাঁড়াতে পারেনি। তৃতীয় উইকেটে টম লাথাম ও উইল ইয়াং কিছুটা প্রতিরোধ গড়লেও। তাদের জুটি থিতু হতে দেননি শরিফুল ইসলাম। ডানহাতি পেসারের গুড লেন্থের ডেলিভারিতে ইন সাইড এজ হয়ে বোল্ড হয়ে ফেরেন ২১ রান করা লাথাম। এরপর মার্ক চ্যাপম্যানও ফিরে যান দ্রুত। সিমে পড়ে ভেতরের দিকে ঢোকা বলে ব্যাট চালিয়েছিলেন চাপম্যান।

কিন্তু ফুলার লেন্থের বলে বোল্ড হয়ে ফিরতে হয় তাকে। চ্যাপম্যান আউট হওয়ার পর টম ব্লান্ডেলকে বেশিক্ষণ টিকতে দেননি সাকিব। ফিরতি স্পেলে বোলিং করতে এসে ৪ রান করা এই ব্যাটারকে ব্যাকওয়ার্ড পয়েন্টে মেহেদী হাসান মিরাজের ক্যাচ বানিয়েছেন ডানহাতি এই পেসার। অফ স্টাম্পের বাইরে বল পেয়ে ড্রাইভ করতে চেয়েছিলেন ব্লান্ডেল। তবে ব্যাটে-বলে করতে পারেননি তিনি। মিরাজের ডাইভিং ক্যাচে ফিরতে হয় তাকে।

এরপর বাকি সময়টা ছিল সৌম্যময়। দারুণ খেলতে থাকা কস ক্লার্কসনকে বোল্ড করে শুরু। সৌম্যর অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে ব্যাটের কানায় লেগে স্টাম্প চুরমার হয়ে যায় ক্লার্কসনের। ২৩ বলে দুই চারে ১৬ রান করেন ক্লার্কসন। পরের ওভারে বোলিংয়ে এসে ৪ রান করা মিলনেকে বোল্ড করেছেন সৌম্য।

মুস্তাফিজের ওভারে টানা দুটি চার মেরেছেন আদি অশোক। নিউজিল্যান্ডের ইনিংসে প্রথমবারের মতো টানা দুই বাউন্ডারি দেখা গেছে তার কল্যাণে। লোয়ার অর্ডার এই ব্যাটার সৌম্যর তৃতীয় শিকার হয়েছেন অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে। এরপর কিউইদের শেষ ব্যাটার উইলিয়াম ও’রর্ককে বোল্ড করে নিউজিল্যান্ডকে ৯৮ রানেই গুটিয়ে দেন মুস্তাফিজ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com