1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
Title :
আমিনবাজারে চীনা কোম্পানির প্রকল্প, বর্জ্য থেকে হবে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ বন্ধ শিল্পকারখানা চালু ও বিনিয়োগে ৪১ হাজার কোটি টাকার উদ্যোগ বিএসইসির নির্বাহী পরিচালকদের নতুন দায়িত্ব বণ্টন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন খালিদ মাহমুদ মিল্টন বিজনেস এলিট ক্লাবের নতুন সদস্য সাংবাদিক সালাম মাহমুদ ও হাফিজ রহমান নড়াগাতীতে দুই ইউনিয়নের সংঘর্ষ, আহত ১৫ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা স্টাইল ও প্রযুক্তির নতুন আয়োজনে ভিভো ভি৮০ লাইট

র‍্যাঙ্কিংয়ে শীর্ষে থেকেই বছর শেষের পথে আর্জেন্টিনা

  • আপডেট : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩, ১২.১২ পিএম
  • ২৭০ Time View

কাতার বিশ্বকাপ জয়ের পর চলতি বছরের এপ্রিলে ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে ওঠে আর্জেন্টিনা। সেই ধারা ধরে রাখলো বছরের বাকি সময়। একের পর এক জয় পেয়েই চলছে লিওনেল স্কালোনির দল। বছরের শেষ দিকেও নিজেদের অবস্থান অক্ষত রেখেছে মেসিরা। ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষে থেকেই বছর শেষ করতে যাচ্ছে বিশ্ব চ্যাম্পিয়নরা। 

সর্বশেষ প্রকাশিত র‍্যাঙ্কিং অনুযায়ী, শীর্ষস্থান দখলে রেখেছে আর্জেন্টিনা। তাদের পরেই আছে কাতার বিশ্বকাপের রানার্সআপ ফ্রান্স। তিনে অবস্থান করেছে ইংল্যান্ড। আগের মাসে হালনাগাদ করা সেরা দশে কোনো পরিবর্তন আসেনি। স্পেন চতুর্থ এবং ব্রাজিল পঞ্চম স্থানে থেকে ২০২৪ সাল শুরু করবে।

কাতারে চ্যাম্পিয়ন হলেও শীর্ষস্থান ফিরে পেরে আর্জেন্টিনার সময় লেগেছে চার মাস। তখন পর্যন্ত র‍্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান ছিল দুইয়ে। শীর্ষে ছিল ব্রাজিল। ফিফা ২০২৩ সালে প্রথম র‍্যাঙ্কিং হালনাগাদ করে এপ্রিলে। তখন ব্রাজিলকে টপকে শীর্ষে উঠে আসে আর্জেন্টিনা। 

এই তালিকায় আগের চেয়ে ৯ ধাপ উন্নতি করেছে বাংলাদেশ। লাল-সবুজের দেশ আছে ১৮৩ নম্বরে। ৬ এপ্রিল হালনাগাদ করা বছরের প্রথম র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের স্থান ছিল ১৯২ নম্বরে। অর্থাৎ এক বছরের মধ্যে ৯ ধাপ এগিয়েছে বাংলাদেশ। যা দেশের ফুটবলের জন্য বেশ ভালো খবর।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com