1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
Title :
ঢাকার শেওড়াপাড়ায় আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩০তম বোর্ড সভা অনুষ্ঠিত বাংলাদেশের ইংরেজি ভাষা প্রশিক্ষকদের জন্য ঢাকায় টোফেল এক্সপেরিয়েন্স ডে আয়োজন করল ইটিএস ৬০ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৩০০৩ কোটি টাকার নতুন আমানত সংগ্রহ এবং ৭৬৯ কোটি টাকার ক্যাশ রিকভারি আদায় Financial Statements of Unilever Consumer Care Limited Financial Statements (Q2) of Purabi General Insurance Company Limited আলমডাঙ্গায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান; মেয়াদোত্তীর্ণ ওষুধ-বীজ বিক্রি, লাইসেন্স ছাড়া গ্যাস বিক্রিসহ বিভিন্ন অনিয়মে ৬৫ হাজার টাকা জরিমানা সিলেটের গোয়াইনঘাট থানায় তদন্ত ছাড়া মামলা রেকর্ড, হয়রানি শিকার নিরীহ ব্যক্তি: নেপথ্যে এ. এস. আই ফায়াজ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি.- এর “অর্ধ-বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন”- ২০২৬ স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড এর ৫৩তম বোর্ড সভা অনুষ্ঠিত

সিপিবি পাবনা জেলা সভাপতি সন্তোষ রায় চৌধুরীর পরলোকগমণ

  • আপডেট : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩, ১০.৫১ পিএম
  • ৩২৭ Time View

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) পাবনা জেলা শাখার সভাপতি, চাটমোহর ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি, চাটমোহর পৌর শহরের সাহাপাড়ার বাসিন্দা কমরেড সন্তোষ রায় চৌধুরী (৭৫) পরলোকগমণ করেছেন।

বুধবার দিবাগত রাত ১১টার দিকে তিনি অসুস্থ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার দুপুর ১২টায় চাটমোহর মহাশ্মশানে তাকে দাহ করা হয়। এর আগে সিপিবি কেন্দ্রীয় কমিটির পক্ষে কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী বিভাগীয় সমন্বয় কমরেড ইসমাইল হোসেন, পাবনা জেলা কমিটির পক্ষে সাধারণ সম্পাদক সালফি আল ফাত্তাহ, নাটোর জেলা কমিটির পক্ষে সভাপতি নির্মল দাশ কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

এসময় সিপিবি’র পাবনা জেলা শাখার সাবেক সভাপতি কমরেড আঃ রাজ্জাক, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, এসএম মিজানুর রহমান,আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ,নাট্য ব্যক্তিত্ব আসাদুজ্জামান দুলাল, সাংবাদিক হেলালুর রহমান জুয়েল, আলমগীর মোহাম্মদ, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রবীর দত্ত চৈতন্য, ব্যবসায়ী সমিতির সভাপতি মোখলেসুর রহমান বিদ্যুৎ, সাবেক সভাপতি বেলাল হোসেন স্বপনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এদিকে সন্তোয় রায় চৌধুরীর মৃত্যুতে চাটমোহরের বিশিষ্টজনরা গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com