বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বাংলাদেশের স্পেশাল ইকোনমিক জোনে লায়ন কল্লোল লিমিটেডের নতুন ম্যানুফ্যাকচারিং প্লান্ট স্থাপন ঘিওরে ভূমি অফিসে জমির নামজারি করতে গিয়ে ঘুয ও হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ ছাতকে নৌ-পুলিশের অভিযানে ভারতীয় বিড়িসহ আটক ১ ঢাকায় বিটুবি রোডশোর মাধ্যমে বাংলাদেশের সঙ্গে পর্যটন সম্পর্ক জোরদার করল শ্রীলঙ্কা ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে ‘সমন্বিত স্বাস্থ্যসেবা’ শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকে ‘লিডারশিপ স্টাইল অ্যান্ড ম্যানেজমেন্ট প্রিন্সিপলস অব বেস্ট অর্গানাইজেশনস’ শীর্ষক এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত দুই ব্যাংকের সাবঅর্ডিনেটেড বন্ডের মেয়াদ বাড়ল সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত ১,২০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে সিটি ব্যাংক বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে 1One Foundation & Organization, USA এর উদ্যোগে “জনসচেতনতায় স্বাস্থ্য সামগ্রী বিতরণ”

তিন সংস্করণেই সাকিবকে অধিনায়ক চায় বিসিবি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ২১৪ Time View

বিশ্বকাপের বিমান ধরার আগে এক সাক্ষাতকারে সাকিব আল হাসান জানিয়েছিলেন, বিশ্বকাপের পর নেতৃত্ব ছেড়ে দেবেন। একদিনও দেখা যাবে না অধিনায়ক হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) তাকে বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব দেওয়ার কথা জানিয়েছিল গণমাধ্যমে। 

বিশ্বকাপ শেষ হয়েছে মাসখানেক হতো চললো। সাকিব ওয়ানডে নেতৃত্ব ছাড়েননি, তার অবর্তমানে নিউ জিল্যান্ডের বিপক্ষে সব সংস্করণেই বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। 

বিসিবি আগে বিশ্বকাপ পর্যন্ত সাকিব অধিনায়ক থাকবেন জানালেও এখন বলছে ভিন্ন কথা। ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, সাকিবকে লম্বা সময়ের জন্য নেতৃত্ব দেওয়া হয়েছে। 

‘সাকিবকে একটা লম্বা সময়ের জন্য অধিনায়কত্ব দেওয়া হয়েছে, আপনারা এটা জানেন। এটার মধ্যে বর্তমানে সে সব সংস্করণের অধিনায়ক। সাকিব আসলে আমরা ধরে নিচ্ছি সেই অধিনায়ক। এখন সামনের সংস্করণগুলো সে অধিনায়ক থাকবে কী থাকবে না, এরকম কোনো প্রশ্ন উঠেনি। সে জানে সে এখনো অধিনায়ক।’

গতকাল যুক্তরাষ্ট্র আওয়ামীলিগের একটি অনুষ্ঠানে সাকিব জানিয়েছিলেন তিনি, জাতীয় দলের খেলাতে নজর দেওয়ার জন্য আর ফ্র্যাঞ্চাইজি লিগ খেলবেন না। তার এমন মন্তব্যে বিসিবি বেজায় খুশি।  

জালাল বলেন, ‘এটা আমাদের জন্য বড় একটা স্বস্তিদায়ক খবর। আমরা চাই সাকিব আমাদের এখানে যতগুলো সংস্করণ আছে, সে যেন আমাদের দেশের জন্য খেলুক। এটা আমাদের কামনা।’

সাকিবের অধীনে সবচেয়ে বাজে বিশ্বকাপ পারফরম্যান্সের রেকর্ড গড়ে বাংলাদেশ। ৯ ম্যাচে মাত্র ২ জয়, সেমি ফাইনালের লক্ষ্যে খেলতে গিয়ে ফিরতে হয়েছে অষ্টম হয়ে। বিশ্বকাপ ব্যর্থতার তদন্ত চললেও এখনো সাকিবের বক্তব্য শোনেনি কমিটি। এর মধ্যে নেতৃত্ব নিয়ে বোর্ডের অবস্থানও বদলে গেলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS