1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর নড়াইলে নদীভাঙন ও পরিবেশ রক্ষায় বালুর চাতাল অপসারণের দাবিতে মানববন্ধন লিফটকে পুনরায় ক্যাপিটাল মেশিনারিজ ঘোষণা ও শুল্ক যৌক্তিকীকরণের দাবি বেলিয়ার বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু

১০ দিনে ‘অ্যানিমেল’র আয় ৭১৭ কোটি টাকা

  • আপডেট : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩, ৯.৪৪ পিএম
  • ২৭৪ Time View

রণবীর কাপুর ও রাশমিকা মান্দানা অভিনীত ‘অ্যানিমেল’ সিনেমাটি বিশ্বব্যাপী গত ১ ডিসেম্বর মুক্তি পেয়েছে। মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড গড়ে চলেছে সিনেমাটি। বক্স অফিসে ‘অ্যানিমাল’-এর বিধ্বংসী পারফরম্যান্স অব্যাহত রয়েছে।

শুধু ভারতেই নয়; বিশ্বজুড়ে রণবীরের সিনেমাটি অবিশ্বাস্য সাড়া পাচ্ছে। ‘অ্যানিমেল’ যে রণবীর কাপুরের ক্যারিয়ারের সেরা ছবি তা নিঃসংকোচে বলা যায়।

এদিকে সিনেমাটির প্রযোজনা সংস্থা টি-সিরিজ সোমবার (১১ ডিসেম্বর) জানিয়েছে, গত ১ ডিসেম্বর মুক্তি পাওয়া ‘অ্যানিমেল’ সিনেমাটি ১০ দিনে বিশ্বব্যাপী ৭১৭ কোটি টাকা আয় করেছে। আর শুধু ভারতে আয় করেছে, ৫১৬ কোটি টাকা। এতে নতুন মাইলফলকে পৌঁছে গেছেন রণবীর কাপুর।

এরই মধ্যে বলিউড সিনেমার বিশ্বব্যাপী আয়ের দিক থেকে ৭ নম্বর অবস্থানে উঠে এসেছে ‘অ্যানিমেল’। এর আগে যথাক্রমে রয়েছে ‘দঙ্গল’, ‘জওয়ান’, ‘পাঠান’ ‘বাজরাঙ্গি ভাইজান’, সিক্রেট সুপারস্টার ও ‘পিকে’।

বেশ কিছু সমালোচনার সম্মুখীন হওয়া সত্ত্বেও সিনেমাটি রেকর্ড গতিতে এগিয়ে চলেছে।

ভারতীয় গণমাধ্যম কইমই-এর এক প্রতিবেদন অনুযায়ী, ‘অ্যানিমেল’ সিনেমা মুক্তির ১১তম দিনে অর্থাৎ সোমবার (১১ ডিসেম্বর) ২.৯৫ কোটি রুপির অগ্রিম টিকিট বিক্রি করেছে।

এ সিনেমায় রণবীর ও রাশমিকা দম্পতি হিসেবে অভিনয় করেছেন। অনিল কাপুর রণবীরের বাবার ভূমিকায় অভিনয় করেছেন এবং ববি দেওলকে মুভিতে প্রধান খলনায়ক হিসেবে দেখা গেছে। হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় ও মালয়ালম–এই পাঁচটি ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি।

পরিচালক সন্দীপ রেড্ডির ২০০ কোটি রুপি বাজেটের ‘অ্যানিমেল’-এ রণবীর ও অনিল কাপুরের মধ্যকার জটিল সম্পর্ককে তুলে ধরা হয়েছে। আরও অভিনয় করেছেন রাশমিকা মান্দানা, ববি দেওল, তৃপ্তি দিমরি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com