1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
Title :
ঋণ জালিয়াতি ঠেকাতে মাঠে সম্মিলিত ইসলামী ব্যাংক, ১০ হাজার মামলা আমিনবাজারে চীনা কোম্পানির প্রকল্প, বর্জ্য থেকে হবে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ বন্ধ শিল্পকারখানা চালু ও বিনিয়োগে ৪১ হাজার কোটি টাকার উদ্যোগ বিএসইসির নির্বাহী পরিচালকদের নতুন দায়িত্ব বণ্টন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন খালিদ মাহমুদ মিল্টন বিজনেস এলিট ক্লাবের নতুন সদস্য সাংবাদিক সালাম মাহমুদ ও হাফিজ রহমান নড়াগাতীতে দুই ইউনিয়নের সংঘর্ষ, আহত ১৫ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা

পিএসএল ড্রাফটে বাংলাদেশের ২১ ক্রিকেটার

  • আপডেট : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩, ১০.৫২ এএম
  • ২৭৯ Time View

পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগ পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ড্রাফটে নাম লিখিয়েছেন বাংলাদেশের ২১ জন ক্রিকেটার। এর মধ্যে ডায়মন্ড ক্যাটাগরিতে আছেন ৬ জন বাংলাদেশি। এদিকে প্লাটিনাম ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান।

পিএসএলের আগামী আসরের জন্য ড্রাফটে নাম নিবন্ধন করেছেন ২২টি দেশের ৪৫৮ জন ক্রিকেটার। প্লাটিনাম ক্যাটাগরিতে নাম লিখিয়েছেন ৪৬ জন। এছাড়া ডায়মন্ড ক্যাটাগরিতে নাম লিখিয়েছেন ৭৬ জন ক্রিকেটার। এই ৭৬ জনের মধ্যে আছেন ৬ জন বাংলাদেশি। তারা হলেন– মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ এবং লিটন দাস। বুধবার (৬ ডিসেম্বর) একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এই বিষয়টি জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। 

পিএসএলের গত আসরে পেশোয়ার জালমির হয়ে খেলেছিলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। বিশ্বের নানা প্রান্তের ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিতই খেলে যাচ্ছেন সাকিব। পিএসএলেও খেলেছেন বেশ কয়েকবার। গত আসরে অবশ্য পেশোয়ারের হয়ে একটি ম্যাচ খেলেই পরিবারের কাছে যুক্তরাষ্ট্রে চলে যান সাকিব। এবার প্লাটিনাম ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন সাকিব। 

সর্বোচ্চ মূল্যের প্লাটিনাম ক্যাটাগরিতে সাকিবের সাথে আছেন বিশ্বের নামীদামী সব তারকা ক্রিকেটাররা। আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজ, ফজলহক ফারুকী, নুর আহমেদ এবং মুজিব উর রহমান আছেন এই ক্যাটাগরিতে। এছাড়া ইংল্যান্ডের বেন ডাকেট, ডেভিড উইলি, ক্রিস জর্ডান, লুক উড, রিস টপলি, টাইমাল মিলস, ডেভিড মালান এবং টম কারান আছেন সর্বোচ্চ দামের এই ক্যাটাগরিতে। এছাড়া নেপালের সন্দ্বীপ লামিচানেও জায়গা পেয়েছেন প্লাটিনাম ক্যাটাগরিতে।

আগামী ১৩ ডিসেম্বর লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে অনুষ্ঠিত হবে পিএসএলের ড্রাফট। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com