1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
Title :
ঋণ জালিয়াতি ঠেকাতে মাঠে সম্মিলিত ইসলামী ব্যাংক, ১০ হাজার মামলা আমিনবাজারে চীনা কোম্পানির প্রকল্প, বর্জ্য থেকে হবে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ বন্ধ শিল্পকারখানা চালু ও বিনিয়োগে ৪১ হাজার কোটি টাকার উদ্যোগ বিএসইসির নির্বাহী পরিচালকদের নতুন দায়িত্ব বণ্টন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন খালিদ মাহমুদ মিল্টন বিজনেস এলিট ক্লাবের নতুন সদস্য সাংবাদিক সালাম মাহমুদ ও হাফিজ রহমান নড়াগাতীতে দুই ইউনিয়নের সংঘর্ষ, আহত ১৫ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা

টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ক্রীড়াবিদ হলেন মেসি

  • আপডেট : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩, ১০.০২ পিএম
  • ২৯৯ Time View

টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন লিওনেল মেসি। আজ মঙ্গলবার রাতে সাময়িকীটি তাদের বর্ষসেরা ক্রীড়াবিদ হিসেবে মেসির নাম ঘোষণা করে।

মূলত পিএসজি ছেড়ে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর তিনি যে প্রভাব সৃষ্টি করেছেন সে কারণেই তাকে বর্ষসেরা নির্বাচন করা হয়েছে।

২০২৩ সালের জুলাইতে মেসি মায়ামিতে যোগ দিয়ে বদলে দেন ক্লাবটিকে। তার আগমনে উজ্জীবিত হয়ে তারা প্রথম শিরোপা জিতে ইতিহাস গড়ে।

যেদিন তার অভিষেক হয় সেদিন অ্যাপল নতুন করে যুক্তরাষ্ট্রভিত্তিক ১ লাখ ১০ হাজার সাবস্ক্রাইবার পায়। শতকরা হিসেবে যেটার বৃদ্ধির পরিমাণ ছিল ১৭০০%। সাবস্ক্রাইবারের সংখ্যা আর্জেন্টিনা, ব্রাজিল, মেক্সিকো ও ইউরোপেও বৃদ্ধি পায়।

আর্জেন্টাইন অধিনায়কের আগমনে এমএলএস’র আলোড়ন তৈরি হয়। তাতে করে যুক্তরাষ্ট্রে ফুটবল খেলার প্রতি আলাদা আগ্রহ ও উদ্দীপনা তৈরি হয়।

লিওনেল মেসির আগে ২০২২ সালে বেসবল খেলোয়াড় অ্যারন জাজ, ২০২১ সালে জিমন্যাস্ট সিমন বাইলস ও ২০২০ সালে বাস্কেটবল খেলোয়াড় লেব্রন জেমস হয়েছিলেন টাইমসের বর্ষসেরা খেলোয়াড়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com