1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
Title :
ঋণ জালিয়াতি ঠেকাতে মাঠে সম্মিলিত ইসলামী ব্যাংক, ১০ হাজার মামলা আমিনবাজারে চীনা কোম্পানির প্রকল্প, বর্জ্য থেকে হবে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ বন্ধ শিল্পকারখানা চালু ও বিনিয়োগে ৪১ হাজার কোটি টাকার উদ্যোগ বিএসইসির নির্বাহী পরিচালকদের নতুন দায়িত্ব বণ্টন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন খালিদ মাহমুদ মিল্টন বিজনেস এলিট ক্লাবের নতুন সদস্য সাংবাদিক সালাম মাহমুদ ও হাফিজ রহমান নড়াগাতীতে দুই ইউনিয়নের সংঘর্ষ, আহত ১৫ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা

কোপা আমেরিকার ভেন্যু চূড়ান্ত

  • আপডেট : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩, ১১.০৯ এএম
  • ২৯০ Time View

আগামী বছরের জুনে অনুষ্ঠিত হবে লাতিন আমেরিকার সবচেয়ে বড় টুর্নামেন্ট কোপা আমেরিকা। এবার কোপা আমেরিকা অনুষ্ঠিত হবে আমেরিকাতে, যা আগেই নিশ্চিত হয়েছিলো। সোমবার (৪ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের যে ভেন্যুগুলোতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে তা জানিয়েছে আয়োজকরা।

আগামী বছরের ২০ জুন পর্দা উঠবে কোপা আমেরিকার। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৪ জুলাই মেসির শহর ফ্লোরিডার গার্ডেনসের হার্ড রক স্টেডিয়ামে। আর যুক্তরাষ্ট্রের ১০ রাজ্যের ১৪ ভেন্যুতে অনুষ্ঠিত হবে খেলাগুলো। কনমেবল জানিয়েছে, টেক্সাসের আরলিংটনের এটিঅ্যান্ডটি স্টেডিয়াম ও এনআরজি স্টেডিয়াম হিউস্টন, আরিজোনার গ্লেনডেলের স্টেট ফার্ম স্টেডিয়াম, নেভাদার লাসভেগাসের অ্যালিজায়ান্ট স্টেডিয়াম হবে কোয়ার্টার ফাইনালের ম্যাচ। 

সেমিফাইনাল হবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম ও নর্থ ক্যারোলাইনার শার্লটের ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে। টুর্নামেন্টের অন্য ভেন্যুগুলো হলো—অস্টিনের কিউ২ স্টেডিয়াম, লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়াম, সান্তা ক্লারার লেভিস স্টেডিয়াম, অরল্যান্ডোর এক্সপোলোরিয়া, ফ্লোরিডা ও ক্যানসাস সিটির চিলড্রেনস মারসি পার্ক।

এদিকে কোপা আমেরিকা দক্ষিণ আমেরিকার টুর্নামেন্ট হলেও এর আগেও উত্তর আমেরিকায় এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ২০২৬ ফিফা বিশ্বকাপকে মাথায় রেখেই আগামী বছরের কোপা আমেরিকা অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। আগামী বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে কোপা আমেরিকার ড্র।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com