1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
Title :
নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় প্রিমিয়ার ব্যাংকের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর এম নূরুল আলম এফসিএস-এর বই ‘গভর্নেন্স, ইন্টারনাল অডিট ও কমপ্লায়েন্স’-এর মোড়ক উন্মোচন জীবননগরে যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রী নির্যাতনের অভিযোগ, গর্ভেই মারা গেল ৭ মাসের সন্তান আধুনিক নগর শাসনের সংকট: মশা নিয়ন্ত্রণে কাঠামোগত ব্যর্থতা, জবাবদিহির ঘাটতি ও অনিবার্য সংস্কারের প্রশ্ন হামদর্দের কনজ্যুমার শাখার আনুষ্ঠানিক উদ্বোধন অতিরিক্ত পুলিশ সুপার-সহ ৯ কর্মকর্তার বদলির আদেশ হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,২৬৫ বিদ্যুতের দাম বাড়ালো বিইআরসি, গ্রাহক পর্যায়ে বৃদ্ধি ১৬.৬৮ শতাংশ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইয়াকিন পলিমার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে দেশ গার্মেন্টস

নওগাঁয় চাতাল থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

  • আপডেট : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩, ৫.০২ পিএম
  • ২১২ Time View

নিজস্ব প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুর উপজেলার হাট-চকগৌরী এলাকার একটি চাউল কলে গৃহবধু লাইলী বেগম (৪৮) নামে এক চাতাল শ্রমিককে শ্বাসনালী কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর থেকে তার স্বামী আমজাদ হোসেন পলাতক রয়েছে।

শনিবার দিবাগত রাতের কোনো এক সময় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। নিহত লাইলী বেগম জেলার মান্দা উপজেলার কসব ইউনিয়নের কাচারীপাড়া গ্রামের মৃত মজিবর রহমান মেয়ে এবং স্বামীর বাড়ি একই উপজেলার পার-এনায়েতপুর গ্রামে। রোববার (৩ ডিসেম্বর) দুপুর দেড়টায় নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হাট-চকগৌরী এলাকার মেসার্স উজ্জল চাউল কল ভাড়া নিয়ে আব্দুর রহমান নামে এক ব্যক্তি ব্যবসা করে আসছিলেন। সেখানে গত দুই মাস থেকে শ্রমিকের কাজ করতো গৃহবধু লাইলী বেগম ও তার স্বামী আমজাদ হোসেনসহ কয়েকজন। শ্রমিকরা চাতালের আলাদা আলাদা ঘরে বসবাস করতো।

পারিবারিক কলহের জেরে শনিবার রাতের কোন এক সময় ধারালো অস্ত্র দিয়ে গৃহবধু লাইলী বেগমের শ্বাসনালী কেটে হত্যা করে তার স্বামী। রোববার সকাল ১০ টা পর্যন্ত ঘুম থেকে না উঠায় পাশের অন্য শ্রমিকরা তাদের ঘরে গিয়ে ডাকাডাকি করে। পরে ঘরের দরজা খুলে দেখে মেঝেতে গৃহবধুর মরদেহ পড়ে আছে। এরপর তারা থানা পুলিশকে সংবাদ দেয়। ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছে।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে হাসুয়া দিয়ে শ্বাসনালী কেটে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com