1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর নড়াইলে নদীভাঙন ও পরিবেশ রক্ষায় বালুর চাতাল অপসারণের দাবিতে মানববন্ধন লিফটকে পুনরায় ক্যাপিটাল মেশিনারিজ ঘোষণা ও শুল্ক যৌক্তিকীকরণের দাবি বেলিয়ার বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু

প্রথম দিনেই ১০০ কোটি পার করল ‘অ্যানিমেল’!

  • আপডেট : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩, ১১.১৪ এএম
  • ২৫৯ Time View

জমজমাটভাবেই মুক্তি পেয়েছে রণবীর কাপুরের ‘অ্যানিমেল’। অভিনেত্রী রাশমিকা মান্দানাও তুখোড় অভিনয়ে আবার লাইম লাইটে জায়গা করে নিল। তারই প্রমান মিলল সিনেমাটির বাজারদরে।

সন্দীপ রেড্ডি পরিচালিত ছবি ‘অ্যানিমেল’ বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে মুক্তি পেয়েছে ১ ডিসেম্বর। সিনেমাটির গল্প বাবা-ছেলের সম্পর্ক নিয়ে। প্রায় দু’বছর ধরে চলেছে এই ছবির শুটিং।

প্রথম দিনের বক্স অফিস কাঁপিয়ে আর সকলকে ছাপিয়ে প্রথমেই  চলে এলো ‘অ্যানিমেল’। প্রথম দিনে শুধু ভারতের বাজার থেকেই এই ছবি আয় করেছে ৬১ কোটি রুপি।

বক্স অফিস রিপোর্ট থেকে জানা যায়, শুধু হিন্দি ভাষা থেকে এই ছবি আয় করেছে সাড়ে ৫০ কোটি রুপি। তেলেগু থেকে আয় করেছে ১০ কোটি টাকার কিছু বেশি।

এর আগে অন্য কোনও ছবি এমন ‘ওপেনিং ডে’ পায়নি। এর আগে ‘পাঠান’-এর প্রথম দিনের আয় ছিল ৫৭ কোটি রুপি। তার পর ছিল ‘কেজিএফ ২’ ৫৩.৯৫ কোটি রুপি। তৃতীয় স্থানে ছিল ‘ওয়ার’ ৫৩.৩৫ কোটি রুপি, চতুর্থ ‘টাইগার ৩’ যার আয় ছিল ৪৪.৫০ কোটি রুপি।

ভারত ছাড়াও বিশ্বের একাধিক দেশে মুক্তি পেয়েছে এই ছবি। বিশ্বব্যাপী ছবির আয় প্রায় ১১৬ কোটি রুপি। ‘অ্যানিমেল’ প্রথম ভারতীয় ছবি যা উত্তর আমেরিকায় প্রথম দিনে প্রায় ১ মিলিয়ন ডলার ব্যবসা করেছে।

উল্লেখ্য, ২০০ কোটি রুপি বাজেটের ‘অ্যানিমেল’ পরিচালনা করেছেন সঞ্জয় রেড্ডি বাঙ্গা। এতে রণবীর ও অনিল কাপুর রয়েছেন বাবা-ছেলের চরিত্রে। পর্দায় তাদের মধ্যকার জটিল সম্পর্ককে তুলে ধরা হয়েছে। আরও অভিনয় করেছেন রাশমিকা মান্দানা, ববি দেওল, তৃপ্তি দিমরি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com