1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর নড়াইলে নদীভাঙন ও পরিবেশ রক্ষায় বালুর চাতাল অপসারণের দাবিতে মানববন্ধন লিফটকে পুনরায় ক্যাপিটাল মেশিনারিজ ঘোষণা ও শুল্ক যৌক্তিকীকরণের দাবি বেলিয়ার বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু

আর মার খেতে চাই না

  • আপডেট : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩, ৫.২৭ পিএম
  • ৩২৮ Time View

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাম) আসনে সুপ্রিম পার্টির মনোনয়নপত্র তুলেছিলেন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। তবে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) তিনি বাংলাদেশ কংগ্রেস জোটের গণঅধিকার পার্টির হয়ে মনোনয়ন দাখিল করেন।

মনোনয়ন দাখিলের পর রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি।

এ বিষয়ে সাংবাদিকদের হিরো আলম বলেন, ‘এবারও যদি নির্বাচনে আমার এজেন্টদের বের করে দেয়া হয়, তখন আমি বাধা দিতে যাবো। আর আবারও আমাকে মার খেতে হবে। এসব বিষয় এড়িয়ে যাওয়ার জন্য আমি হারুন স্যারের কাছে এসেছিলাম।’

এ সময় তিনি আরও বলেন, অতীতে নির্বাচনে অংশ নেয়ার পর হামলার শিকার হতে হয়েছে। এবারও যদি এর পুনরাবৃত্তি হয়, নির্বাচন থেকে সরে দাঁড়াবো।

হিরো আলম বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, তাদের নির্বাচনে আসা উচিত, যদি কারচুপি হয় সেটা জাতি ও বহির্বিশ্ব দেখতে পাবে।

প্রসঙ্গত, গত ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী (একতারা প্রতীক) হিসেবে লড়েন হিরো আলম। পরে ঢাকা-১৭ আসনে উপনির্বাচনেও স্বতন্ত্র প্রার্থী হয়ে মাঠে নামেন তিনি। এরআগে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন হিরো আলম। তবে মনোনয়নপত্র বাতিল হয়। পরে উচ্চ আদালতে আবেদন করে তিনি প্রার্থিতা ফিরে পান। ওই নির্বাচনে তিনি সিংহ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।

এসব নির্বাচনে অংশ নিয়ে তিনি বিভিন্ন সময় লাঞ্ছিত ও মারধরেরও শিকার হন। সবশেষ ঢাকা-১৭ এর উপনির্বাচনেও হিরো আলম মারধরের শিকার হন। এ বিষয়ে বিভিন্ন দেশের দূতাবাস নিন্দাও জানায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com