1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
Title :
ঋণ জালিয়াতি ঠেকাতে মাঠে সম্মিলিত ইসলামী ব্যাংক, ১০ হাজার মামলা আমিনবাজারে চীনা কোম্পানির প্রকল্প, বর্জ্য থেকে হবে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ বন্ধ শিল্পকারখানা চালু ও বিনিয়োগে ৪১ হাজার কোটি টাকার উদ্যোগ বিএসইসির নির্বাহী পরিচালকদের নতুন দায়িত্ব বণ্টন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন খালিদ মাহমুদ মিল্টন বিজনেস এলিট ক্লাবের নতুন সদস্য সাংবাদিক সালাম মাহমুদ ও হাফিজ রহমান নড়াগাতীতে দুই ইউনিয়নের সংঘর্ষ, আহত ১৫ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা

বিপিএল দিয়েই মাঠে ফিরবেন তামিম

  • আপডেট : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩, ১০.৩৯ পিএম
  • ৩৫২ Time View

আজ দুপুরে নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক করেছেন তামিম ইকবাল। মূলত নিজের ভবিষ্যৎ নিয়েই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির সঙ্গে আলোচনা করেন সাবেক এই অধিনায়ক। বৈঠক শেষে পাপন গণমাধ্যমে কথা বললেও, নিশ্চুপ ছিলেন তামিম।

ঘণ্টা পাঁচেক পর এবার সংবাদ সম্মেলন করলেন তামিমও। মূলত আগে থেকেই পাপনের সঙ্গে বৈঠক করার কথা ছিল তামিমের। তবে সময় না পাওয়ায় সেটা আজ হয়েছে। বিসিবি সভাপতির সঙ্গে আলোচনা করেই তামিম জানালেন, আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ দিয়ে (বিপিএল) আবারও মাঠে ফিরবেন তিনি।

বিকাল ৫ টায় বনানীর ডিওএইচএসে নিজ বাসভবনে গণমাধ্যমকে তামিম বলেন, ‘আগামী জানুয়ারিতে বিপিএল দিয়ে আমি আবারও ক্রিকেটে ফিরবো।’

আজ দুপুরে বিসিবি সভাপতি পাপন জানিয়েছিলেন, ‘বিপিএলের পর তামিমের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তার আগে সে ফিরবে না। আমার মেয়াদ শেষের দিকে, দায়িত্ব ছাড়ার আগে বেশকিছু কঠিন সিদ্ধান্ত নিতে চাই।’

চলতি বছরের ২৩ সেপ্টেম্বর সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন তামিম। এরপর আর টাইগার ওপেনারকে লাল-সবুজের জার্সিতে দেখা যায়নি। নানা নাটকীয়কতায় শেষ পর্যন্ত ছিলেন না বিশ্বকাপ দলেও। পরবর্তীতে ঘরের মাঠে আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ থেকেও নিজের নাম সরিয়ে নেন তামিম।

এই সময়ে কোনো ঘরোয়া ক্রিকেট কিংবা আনুষ্ঠানিক কোনো ম্যাচ খেলেননি তামিম। এবার জানিয়েছেন– নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে ফরম্যাটের অ্যাওয়ে সিরিজেও তিনি দলে থাকছেন না।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com