1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
Title :
চট্টগ্রাম বন্দরের ১৬৮ কন্টেইনারের পণ্য অনলাইন নিলামে বিক্রি করবে কাস্টমস আকুর বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩৬.১৭ বিলিয়ন ডলারে চার বিভাগের ১৭ জেলায় বন্যার পূর্বাভাস ৪,৮০০ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট, সবচেয়ে বেশি প্রভাব এক্সবক্সে ইউসিবির রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দিল বিএসইসি ব্লু-ওয়েলথ ফার্স্ট স্টেবল রিটার্ন ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন বিএসইসির সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে এমবিএল ফাস্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা অবশেষে বদলি হলেন নড়াইলের সেই আলোচিত মৎস্য কর্মকর্তা

বিশ্বকাপের সেরা একাদশে জায়গা পেলেন যারা

  • আপডেট : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩, ৪.৩২ পিএম
  • ২৭৯ Time View

নানা নাটকীয়তা, অঘটন, বিতর্ক, সমালোচনাকে সঙ্গী করে শেষ হয়েছে বিশ্বকাপের ত্রয়োদশ আসর। এবারের আসরে ভারতকে হারিয়ে রেকর্ড ষষ্ঠ শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। আসর শেষ হতেই বিশ্বকাপের সেরা একাদশ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। 

আইসিসির প্রকাশিত টুর্নামেন্টের সেরা একাদশে ভারতীয় ক্রিকেটারদের জয়জয়কার। রানার্সআপ দলের ৬ ক্রিকেটার জায়গা পেয়েছেন সেরা একাদশে। শিরোপা জেতা অস্ট্রেলিয়ার দুইজন সুযোগ পেয়েছেন সেরা একাদশে। তারা হলেন-গ্লেন ম্যাক্সওয়েল ও অ্যাডাম জাম্পা। 

একাদশে চমক শ্রীলঙ্কার পেসার দিলশান মাদুশঙ্কা। সেমিফাইনাল না খেলা একমাত্র দল থেকে সেরা একাদশে জায়গা পেয়েছেন মাদুশঙ্কা। আসরে ভালো বোলিং করেছেন তিনি। ৯ ম্যাচে তার শিকার ২১ উইকেট। নিউ জিল্যান্ডের আছেন একজন, ড্যারিল মিচেল।

একাদশে ওপেনার হিসেবে আছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক ও ভারতের রোহিত শর্মা। ছয় ব্যাটারের সঙ্গে তিন পেসারের সঙ্গে আছে আছেন স্পেশালিস্ট এক স্পিনার।

আইসিসির প্রকাশিত একাদশ: কুইন্টন ডি কক, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ড্যারিল মিচেল, লোকেশ রাহুল, গ্লেন ম্যাক্সওয়েল, রবীন্দ্র জাদেজা, জসপ্রিত বুমরাহ, অ্যাডাম জাম্পা, দিলশান মাদুশঙ্কা ও মোহাম্মদ সামি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com