1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
Title :
বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলা সেনা জোনের উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু আর্জেন্টিনার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অর্থ দিয়ে বাড়ি বানাব

  • আপডেট : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩, ৪.০৩ পিএম
  • ২৮৭ Time View

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অর্থ দিয়ে থাকার জন্য একটি বাড়ি বানাতে চায় শিশুশিল্পী ফারজিনা আক্তার। সোমবার (১৩ নভেম্বর) গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানায় সে।

এর আগে সাংবাদিকদের শিশুটি বলে, ‘পুরস্কার নিতেই তো ঢাকাত আইছি। আমাদের টাকাও দেবে। সেই টাকা দিয়ে বাড়ি বানাব। আমাদের কোনো বাড়ি নেই।’

সুনামগঞ্জের তাহিরপুরের খুব গরিব পরিবারের সন্তান ফারজিনা। অভাবে নিজেদের বাড়িটিও বিক্রি করতে হয়েছে। এরপর থেকে নানাবাড়িতেই থাকে তারা। ফারজিনার বাবা একজন কৃষক।

জানা গেছে, ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ সিনেমার যখন শুটিং হয়, তখন ফারজিনার বয়স ছিল মাত্র চার বছর। কীভাবে অভিনয় করতে হবে, সেগুলো বলে দিলে সেভাবেই অভিনয় করত। কিন্তু রাজি করাতে বেগ পেতে হতো। মানুষের সামনে লজ্জায় অভিনয় করতে চাইত না।

প্রসঙ্গত টাঙ্গুয়ার হাওড় এলাকায় শুটিং লোকেশন দেখতে যান পরিচালক মুহাম্মদ কাইউম। সেখানে একটা বাড়ি শুটিংয়ের জন্য পছন্দ করেন পরিচালক। বাড়িটি ছিল ফারজিনাদের। আর সে সময় ফারজিনাকে দেখে পরিচালকের শিশু চরিত্রে অভিনয়ের জন্য পছন্দ হয়। শুরুতে রাজি না হলেও পরে অসাধারণ অভিনয় করে ফারজিনা। তাকে শিখিয়ে দিলে সে অনুযায়ী অভিনয় করে।

২০০০ সালের দিকে পরিচালক মুহাম্মদ কাইয়ুম ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ চলচ্চিত্রটি নির্মাণের পরিকল্পনা করেন। কিন্তু তখন এর অর্থায়নের জন্য কোনো প্রযোজক তিনি পাননি। এ জন্য তাকে অনেক বছর অপেক্ষা করতে হয়েছে। পরে ২০১৭ সালে এর প্রাক-প্রযোজনা শুরু হয়। বাংলাদেশের বৃহত্তম হাওড়াঞ্চল হিসেবে পরিচিত সুনামগঞ্জ জেলায় চলচ্চিত্রের চিত্রগ্রহণের কাজ হয়েছে। এর চিত্রধারণ ২০১৯ থেকে ৩ বছরের জন্য হয়েছিল। চলচ্চিত্রে অভিনয় করা শিল্পীরা পেশাদার নন বরং তারা থিয়েটারে কাজ করেন। এই চলচ্চিত্রে হেমাঙ্গ বিশ্বাস ও রাধারমণ দত্তের একটি করে গান ব্যবহার করা হয়েছে।

‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন জয়িতা মহলানবিশ ও উজ্জ্বল কবির হিমু। এ ছাড়া আরও অভিনয় করেছেন সামিয়া আক্তার বৃষ্টি, সুমি ইসলাম, বাদল শহীদ, মাহমুদ আলম, আবুল কালাম আজাদসহ অনেকে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com