1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
Title :
ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার; দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

সিরাজগঞ্জে চেক জালিয়াতি মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার

  • আপডেট : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩, ১০.৪৭ পিএম
  • ৩৮৯ Time View

নিজস্ব প্রতিবেদক: চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত আসামী সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।

রোববার ভোরে র‌্যাব-১২ সদস্যরা শহরের ধানবান্ধি এলাকার তার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত সাইফুল ইসলাম ধানবান্ধি মহল্লার আলতাফ হোসেনের ছেলে ও সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক।

র‌্যাব-১২ স্কোয়াড্রন লীডার কোম্পানী কমান্ডার মোহাম্মদ ইলিয়াস জানান, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সোনাতনী ইউনিয়নের বানতিয়ার গ্রামের আফছার আলীর ছেলে সোলাইমান হোসেন বাদী হয়ে ২০২০ সালের ২৪ ডিসেম্বর শাহজাদপুর উপজেলা আমলী আদালতে ৪ লক্ষ ১৬হাজার ৭শত টাকার একটি চেক জালিয়াতি মামলা দায়ের করেন। এ মামলায় শাহজাদপুর আমলী আদালতের যুগ্ম জজ মামুনুর রশিদ ২০২২ সালের ৭ জুন তাকে এক বছরের কারাদন্ড ও চেকে উল্লেখিত টাকা ফেরত প্রদানের রায় দেন। এরপর আদালত থেকে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোরে র‌্যাব-১২ সদস্যরা ধানবান্ধি বাসা থেকে সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়। সকাল ১১টার দিকে তাকে সদর থানায় সোপর্দ করা হয়েছে।

সদর থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, র‌্যাব থানায় সোপর্দ করার পর দুপুরের দিকে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com