1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
Title :
চট্টগ্রাম বন্দরের ১৬৮ কন্টেইনারের পণ্য অনলাইন নিলামে বিক্রি করবে কাস্টমস আকুর বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩৬.১৭ বিলিয়ন ডলারে চার বিভাগের ১৭ জেলায় বন্যার পূর্বাভাস ৪,৮০০ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট, সবচেয়ে বেশি প্রভাব এক্সবক্সে ইউসিবির রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দিল বিএসইসি ব্লু-ওয়েলথ ফার্স্ট স্টেবল রিটার্ন ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন বিএসইসির সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে এমবিএল ফাস্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা অবশেষে বদলি হলেন নড়াইলের সেই আলোচিত মৎস্য কর্মকর্তা

শ্রীলঙ্কাকে নিষিদ্ধ করল আইসিসি

  • আপডেট : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩, ৯.২২ পিএম
  • ২৯৪ Time View

সরকারি হস্তক্ষেপের কারণে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে নিষিদ্ধ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। শুক্রবার (১০ নভেম্বর) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার (১০ নভেম্বর) আইসিসি এক বোর্ড মিটিং করে। মিটিংয়ে তারা সিদ্ধান্তে উপনীত হয় যে, সদস্যপদের ক্ষেত্রে কোনো দেশকে যেসব নিয়ম-কানুন মানতে হয়, শ্রীলঙ্কা সেগুলো লঙ্ঘন করেছে। বিশেষ করে তারা নিজেদের স্বায়ত্তশাসন ধরে রাখতে পারেনি। মুক্ত থাকতে পারেনি সরকারি হস্তক্ষেপ থেকেও।

অনেক দিন ধরেই শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী রোশান রানাসিংহে ও ক্রিকেট বোর্ডের মধ্যে বিরোধ চলছিল। একাধিকবার ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগও তোলেন রানাসিংহে। বিশ্বকাপে ভারতের বিপক্ষে ৫৫ রানে অলআউট হওয়ার পর ক্রীড়ামন্ত্রী সব ক্ষোভ উগরে দেন।

এরপর বোর্ডের সব কর্মকর্তাকে বরখাস্ত করেন রানাসিংহে। অন্তর্বর্তীকালীন কমিটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান অর্জুনা রানাতুঙ্গা। একদিন যেতে না যেতে আদালতের আদেশে সেই সিদ্ধান্ত বাতিল হয়। পুনর্বহাল হন বোর্ডের পুরনো সদস্যরা।

ক্রীড়ামন্ত্রীর সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছিলেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রধান শাম্মি সিলভা। তার আপিলের প্রেক্ষিতে মঙ্গলবার (৭ নভেম্বর) পূর্ণ শুনানির পর বহিষ্কৃত কর্মকর্তাদের পুনর্বহাল করেন আপিল বিভাগ। আদালতের সিদ্ধান্তে জানানো হয়, দুই সপ্তাহ পুরনো বোর্ডই বহাল থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com