1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
Title :
টাঙ্গাইলে ৫০ বছর পর ‘কুমার খালীর চর’ মঞ্চস্থ প্রতিদিনের রান্না আরও স্বাচ্ছন্দ্যময় করতে নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি এসএমই মেলা-২০২৬ এ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন দেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জি ওয়ালটন এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার; যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি ক্রয়ের সুযোগ নির্মাণশিল্পে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স  বন্দরের রাজস্ব আদায় ও পেমেন্ট অটোমেশনে ট্রাস্ট ব্যাংক ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের যৌথ উদ্যোগ ‘ট্রাস্টপোর্ট কানেক্ট’ উদ্বোধন Price Sensitive Information of Trust Bank PLC. শেয়ার লেনদেনে টি+১ ব্যবস্থা চালু করায় বিএসইসিকে কৃতজ্ঞতা জানাল ডিবিএ ২৯ ডিসেম্বর ফার কেমিক্যালের এজিএম, সভা হবে হাইব্রিড পদ্ধতিতে

শ্রীলঙ্কাকে সহজেই হারিয়ে সেমিতে এক পা নিউজিল্যান্ডের

  • আপডেট : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩, ৭.১৭ এএম
  • ৩২৬ Time View

সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের বিকল্প ছিল না নিউজিল্যান্ডের সামনে। কেননা পাকিস্তান ও আফগানিস্তানও যে সেমির দৌড়ে তাদের ধাওয়া করছে ঠিক পেছন থেকে। এমন ম্যাচে বড় জয়ই তুলে নিল নিউজিল্যান্ড। লঙ্কানদের ১৭১ রানে অলআউট করে ২৩.২ ওভারে মধ্যেই ৫ উইকেটে জয় তুলে নিয়েছে তারা। তাতে নিউজিল্যান্ডের সেমিফাইনালে খেলার সম্ভাবনা বাড়ল, কঠিন হলো পাকিস্তান ও আফগানিস্তানের সমীকরণ।

এ জয়ের ফলে সব কটি ম্যাচ শেষে নিউজিল্যান্ডের পয়েন্ট ১০। তাদের নেট রানরেট +০.৭৪৩। এক ম্যাচ বাকি থাকা পাকিস্তান ও আফগানিস্তানের পয়েন্ট ৮ করে। তাদের নেট রানরেট যথাক্রমে +০.০৩৬ ও -০.৩৩৮। অর্থাৎ সেমির দৌড়ে নিউজিল্যান্ডকে পেছনে ফেলতে এ দুদলকে নিজেদের পরের ম্যাচে শুধু জিতলেই হবে না, তা হতে হবে বড়সড় ব্যবধানে।

বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে বৃহস্পতিবার (৯ নভেম্বর) রান তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ৮৬ রান করে নিউজিল্যান্ড। ডেভন কনওয়ে ৪৫ রানে আউট হওয়ার সঙ্গে সঙ্গেই প্যাভিলিয়নে ফিরে যান রাচিন রবীন্দ্র। ৩৪ বলে তিনি করেন ৪২ রান। এরপর ৪২ রানের জুটি হয় কেন উইলিয়ামসন ও ড্যারেল মিচেলের মধ্যে। ১৪ রানে উইলিয়ামসনের বিদায়ে ভাঙে সে জুটি।

মার্ক চাপম্যান ৭ রানে রানআউট হন। মিচেল ৩১ বলে আউট হন ৪৩ রান করে। গ্লেন ফিলিপস ও টম লাথামের বলে বাকি পথটা পাড়ি দেয় নিউজিল্যান্ড। ১০ বলে ফিলিপস ১৭ ও লাথাম করেন ২ রান।

এর আগে ব্যাটিং বিপর্যয়ে ১৭১ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। ৩২ রানের মধ্যেই টপঅর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে ফেলে তারা। ওপেনার পাথুম নিসাঙ্কা ২, কুশাল মেন্ডিস ৬ ও সাদেরা সামারাভিক্রমা আউট হন ১ রানে। ৩ উইকেট পড়ে গেলেও মারমার-কাটকাট স্টাইলে ব্যাট করতে থাকেন ওপেনার কুশাল পেরেরা। মাত্র ২২ বলে হাফসেঞ্চুরি তুলে নেন তিনি। এরইমধ্যে ৮ রানে বিদায় নেন চারিথ আসালাঙ্কা। তখন একটু দেখেশুনে খেলছিলেন পেরেরা। হাফসেঞ্চুরি করে পরের ৫ বলে কোনো রান নেননি তিনি। ২৮তম বল ফেস করতে গিয়ে মিচেল স্যান্টনারের কাছে।

এরপর ধীরে ধীরে ৩৪ রানের জুটি গড়ে তোলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস ও ধনঞ্জয়া ডি সিলভা। ম্যাথিউসকে বিদায় করে তাদের জুটি ভাঙেন স্যান্টনার। ২৭ বলে ১৬ রান করেন লঙ্কান অলরাউন্ডার। বাংলাদেশের বিপক্ষে আগের ম্যাচে ক্রিজে নামলেও টাইমড আউট হয়ে মাঠ ছাড়তে হয় তাকে, খেলতে পারেননি একটি বলও। স্কোর বোর্ডে আর ১ রান যোগ হওয়ার পর বিদায় নেন সিলভা। ২৪ বলে তিনি করেন ১৯ রান। এরপর অনেকক্ষণ ধরে খেলেন মহেশ থিকশানা ও দুশমন্থ চামিরা। দুজনই একের পর এক বলে ডট খেলছিলেন। চামিরাকে ফিরিয়ে তাদের ১৫ রানের জুটি ভাঙেন রাচিন রবীন্দ্র। ২০ বলে চামিরা করেন ১ রান।

চামিরা-থিকশানা জুটির মতো থিকশানা-মদুশাঙ্কা জুটিও দীর্ঘক্ষণ ধরে ক্রিজে টিকে থাকেন। এ সময় কিছু রানও তোলেন তারা। থিকশানার পাশাপাশি মদুশাঙ্কাও স্কোর বোর্ডে অবদান রাখছিলেন। ৪৩ রানের জুটির পর মদুশাঙ্কা ১৯ রানে আউট হলে ইনিংস শেষ হয় শ্রীলঙ্কার। ৯১ বলে ৩৮ রান করে অপরাজিত ছিলেন থিকশানা। কিউইদের হয়ে ট্রেন্ট বোল্ট ৩টি উইকেট নেন। লকি ফার্গুসন, রাচিন রবীন্দ্র ও মিচেল স্যান্টনাররা পান ২টি করে উইকেট। ১ উইকেট নেন টিম সাউদি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com