1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
Title :
নির্মাণশিল্পে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স  বন্দরের রাজস্ব আদায় ও পেমেন্ট অটোমেশনে ট্রাস্ট ব্যাংক ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের যৌথ উদ্যোগ ‘ট্রাস্টপোর্ট কানেক্ট’ উদ্বোধন Price Sensitive Information of Trust Bank PLC. শেয়ার লেনদেনে টি+১ ব্যবস্থা চালু করায় বিএসইসিকে কৃতজ্ঞতা জানাল ডিবিএ ২৯ ডিসেম্বর ফার কেমিক্যালের এজিএম, সভা হবে হাইব্রিড পদ্ধতিতে টাঙ্গাইলে নবান্নের আমেজ; সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস ভাসানী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিসিকের সমঝোতা স্মারক স্বাক্ষরিত আইবএিফবি-এর সভাপতি ও সহ-সভাপতি (অর্থ) পুনর্নির্বাচিত, নতুন সহ-সভাপতি নির্বাচিত অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৯ নভেম্বর কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৬১ লাখ টাকার মোবাইল ডিসপ্লে জব্দ

পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল মধু তৈরির অপরাধে দুই সহোদর আটক

  • আপডেট : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩, ৮.০৩ পিএম
  • ৪৬৭ Time View

পাবনা প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় চিনির সঙ্গে কেমিক্যাল মিশিয়ে ভেজাল মধু তৈরি করার অপরাধে মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে দুই সহোদর ভাইকে নিজ বাড়ি থেকে আটক করেছে থানা-পুলিশ।

আটককৃত আব্দুর রাজ্জাক ইরান (৩৪) ও রমজান আলী (৩০) উপজেলার খানমরিচ ইউনিয়নের বড়পুকুরিয়া গ্রামের জামাল উদ্দিন সরদারের ছেলে। এসময় ৬৫ কেজি ভেজাল মধু, ৯৭ কেজি চিনি, ক্ষতিকারক কেমিক্যাল ও মধু তৈরির সরঞ্জামাদি জব্দ করা হয়।

জানা গেছে, চিনির সঙ্গে ক্ষতিকর কেমিক্যাল মিশিয়ে দীর্ঘদিন ধরে ভেজাল মধু তৈরি করে আসছিলেন আব্দুর রাজ্জাক ও রমজান আলী। এসব ভেজাল মধু দেশের বিভিন্ন জেলায় তারা বাজারজাত করতো। মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আলহাজ্ব মো. রাশিদুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা রজু করে বুধবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com