1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
Title :
ঋণ জালিয়াতি ঠেকাতে মাঠে সম্মিলিত ইসলামী ব্যাংক, ১০ হাজার মামলা আমিনবাজারে চীনা কোম্পানির প্রকল্প, বর্জ্য থেকে হবে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ বন্ধ শিল্পকারখানা চালু ও বিনিয়োগে ৪১ হাজার কোটি টাকার উদ্যোগ বিএসইসির নির্বাহী পরিচালকদের নতুন দায়িত্ব বণ্টন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন খালিদ মাহমুদ মিল্টন বিজনেস এলিট ক্লাবের নতুন সদস্য সাংবাদিক সালাম মাহমুদ ও হাফিজ রহমান নড়াগাতীতে দুই ইউনিয়নের সংঘর্ষ, আহত ১৫ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা

এক ইনিংসে যত রেকর্ড গড়লেন ম্যাক্সওয়েল

  • আপডেট : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩, ১০.১৩ এএম
  • ২৩৭ Time View

অতিমানবীয় এক ইনিংসের দেখা মিলল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। মঙ্গলবার (৭ নভেম্বর) আফগানিস্তানের জয় ছিনিয়ে নিয়ে যান এক অজি ব্যাটসম্যান। আর তিনি হচ্ছেন গ্লেন ম্যাক্সওয়েল। বিশ্বকাপ ইতিহাসের দ্রুততম ডাবল সেঞ্চুরি হাঁকানো ম্যাক্সওয়েল এদিন গড়েছেন বেশকিছু রেকর্ড।

ম্যাক্সওয়েল ডাবল সেঞ্চুরি করেছেন ১২৮ বলে। তার ২০১ রানের ইনিংসটিতে আছে ২১টি চার ও ১০টি ছয়ের মার। তাতে অস্ট্রেলিয়া আফগানদের হাত থেকে জয় ছিনিয়ে নিয়েছে, নিশ্চিত করেছে টুর্নামেন্টের সেমিফাইনালের টিকিটও।

বিশ্বকাপ ইতিহাসে ম্যাক্সওয়েলের ইনিংসটিই সবচেয়ে দ্রুততম ডাবল সেঞ্চুরি। এর আগে ২০১৫ বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে ১৩৮ বলে ডাবল সেঞ্চুরি করেছিলেন ক্রিস গেইল। বিশ্ব আসর বাদ দিয়ে গত বছর বাংলাদেশের বিপক্ষে ১২৬ বলে করা ইশান কিশানের ডাবল সেঞ্চুরিটি এ সংস্করণে দ্রুততম।

বিশ্বকাপে রান তাড়া করতে গিয়ে সর্বোচ্চ ইনিংসের রেকর্ড গড়েছেন ম্যাক্সি। রান তাড়ায় আগে কখনো এতো বড় ইনিংস খেলেনি কেউ। এদিকে বিশ্বকাপে নিজের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের পাশাপাশি, ওয়ানডেতে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ইনিংসের মালিকও এখন ম্যাক্সওয়েল। ২০১১ সালে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে ১৮৫ রানের অপরাজিত ওয়াটসনের ইনিংসটি ছিল কোনো অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের ওয়ানডেতে সর্বোচ্চ ইনিংস।

এছাড়াও, চলতি ওয়ানডে বিশ্বকাপে সর্বোচ্চ ইনিংসও এটি। ম্যাক্সওয়েলের ইনিংসের আগে বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ ১৭৪ রানের ইনিংস খেলেছিলেন প্রোটিয়া ব্যাটসম্যান কুইন্টন ডি কক।

ম্যাক্সওয়েলের পুরো ইনিংসে যে ব্যাটসম্যানটি তাকে সাহায্য করেছেন তিনি দলের অধিনায়ক প্যাট কামিন্স। এই দুইজন মিলে গড়েন ২০২ রানের অপরাজিত জুটি। যা বিশ্বকাপের পাশাপাশি ওয়ানডে ক্রিকেটে অষ্টম উইকেটে সর্বোচ্চ জুটি। ২০০৬ সালে কেপটাউনে ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার অ্যান্ড্রু হল ও জাস্টিন কেম্পের গড়া ১৩৮ রানের অপরাজিত জুটিটি ছিল এতদিনের সর্বোচ্চ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com