রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
আরজেএফ’র উদ্যোগে ‘রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ভৈরবে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু হবিগঞ্জ প্রতিবন্ধী কিশোরী ধর্ষণে মায়ের সংবাদ সম্মেলন    পেশাদার নারী পেইন্টারদের ক্ষমতায়নে বার্জার পেইন্টস ও বাংলালিংকের অংশীদারিত্ব ইসলামী ব্যাংকের বার্ষিক রিস্ক কনফারেন্স অনুষ্ঠিত এইচএসসির ফল বিপর্যয়ের কারণে কুমিল্লা শিক্ষা বোর্ডের ১৩ কলেজের পাঠদান সাময়িক স্থগিত কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে প্রশাসনের অভিযান ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা চুয়াডাঙ্গা সদরের ৮ নং ওয়ার্ড জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত দেশের মানুষের খাদ্য ও জীবন নিরাপত্তা নিশ্চিত করুন – মোমিন মেহেদী

শীতে অ্যালার্জি থেকে বাঁচার ঘরোয়া উপায়

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ৩৭৯ Time View

অল্প অল্প শীত পড়তে শুরু করেছে। আর এ সময় অনেকেরই অ্যালার্জির সমস্যা বাড়তে থাকে। এ সময় বৃষ্টি না হওয়ায় ধুলাবালি ও বাতাসে জীবাণুর পরিমাণ বেড়ে যায়। ফলে ত্বকে অ্যালার্জি সমস্যা দেখা দেয়। এ ছাড়া ঠান্ডা লাগা কিংবা সর্দি-কাশি লেগেই থাকে।

অনেকের আবার এই সময়ের অ্যালার্জি মারাত্মক আকার ধারণ করে। এই যেমন আপনি ঘর ঝাড়ু দিচ্ছেন কিংবা ফার্নিচার পরিষ্কার করছেন, এরই মধ্যে হাঁচি ও পরে শ্বাসকষ্ট দেখা দেয়। তাই চলুন জেনে নিই শীত এলে এসব সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায়–

  • শীতে আপনি সুস্থ থাকতে বাইরে বের হওয়ার সময় মাস্ক ব্যবহার করুন।
     
  • সকালে জগিং কিংবা ব্যায়াম করতে বের হলে মাথা, নাক-মুখ ঢেকে বের হওয়ার চেষ্টা করুন। এতে বাইরের তাপমাত্রার সঙ্গে মানিয়ে নিতে সুবিধা হবে।
     
  • ঠান্ডা মেঝেতে খালি পায়ে হাঁটবেন না। কেননা, খালি পায়ে হাঁটলে মুহূর্তেই ঠান্ডা লেগে যায়।
     
  • অ্যালার্জি বের হলে আপনার পুরো শরীরে র‌্যাশ বের হতে পারে। তাই যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিন।
  • শীতকালে পযার্প্ত গরম কাপড় পরার চেষ্টা করুন। যাতে বাইরের বাতাসে আপনার ঠান্ডা না লেগে যায়।
     
  • পর্যাপ্ত পুষ্টিকর খাবার, বিশেষ করে ভিটামিন সি-যুক্ত খাবার, যেমন: লেবু, কমলা, মাল্টা, স্ট্রবেরি, জাম্বুরা, কাঁচা মরিচ, পেয়ারা ইত্যাদি ফল ও তাজা শাকসবজি নিয়মিত খেতে হবে।
     
  • হাঁচি, কাশি, নাক দিয়ে পানি পড়ার মতো সমস্যায় বাজারে একাধিক কার্যকরী ওষুধ, নাজাল ড্রপ রয়েছে। তবে এগুলো ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেয়া জরুরি।

ঘরোয়া প্রতিকার

  • এক গ্লাস গরম পানিতে দুই চামচ অ্যাপল সিডার ভিনেগার ও সামান্য মধু মিশিয়ে প্রতিদিন এক থেকে দুবার পান করতে পারেন।
     
  • দুই টেবিল চামচ খাঁটি মধু এক কাপ পানিতে মিশিয়ে প্রতিদিন এক থেকে দুবার খেতে পারেন।
     
  • আদা দিয়ে চা বানিয়ে তার সঙ্গে একটু মধু মিশিয়ে পান করতে পারেন।
     
  • বিভিন্ন ধরনের ভেজষ চা বানিয়ে পান করতে পারেন। এতে আপনার ঠান্ডা দ্রুত কমবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS