1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
Title :
ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক হত্যা মামলা; নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

যশোরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

  • আপডেট : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩, ১০.৫০ এএম
  • ২৬৯ Time View

যশোর শহরের মনিহার বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বিআরটিসি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে পুড়ে বাসটি প্রায় ভস্মীভূত হয়ে গেছে। তবে বাসটিতে কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (২ নভেম্বর) রাত ১১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের আঞ্চলিক কমিটির সাংগঠনিক সম্পাদক শেখ হারুনার রশিদ ফুলু বলেন, ‘আমরা শ্রমিক নেতারা মনিহারের পাশেই অবস্থান করছিলাম। এ সময় হঠাৎ দেখি বাসে আগুন। এটি বিআরটিসির বাস। আজ সন্ধ্যায় বাসটি ডিপো থেকে এসে কাউন্টারের সামনে অবস্থান করছিল। এটি আগামীকাল সকাল সাতটায় ভোলা চরফ্যাশনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল।’

তিনি আরও বলেন, ‘গত তিনদিন ধরে বিএনপি-জামায়াতের ডাকা হরতাল অবরোধে দেশের বিভিন্ন স্থানে বাসে আগুনসহ নাশকতা চলছে। তবে যশোরের প্রশাসন কঠোর হওয়ায় এখানে কোনো নাশকতা হয়নি। হরতাল অবরোধের মধ্যে যশোরে আন্তঃজেলা বাস চলেছে। বিএনপি-জামায়াতের দুষ্কৃতকারীরা এই বাসে আগুন দিয়েছে বলে আমাদের ধারণা।’

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) বেলাল হোসাইন বলেন, ‘বাসে অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পুলিশের একাধিক টিম তদন্ত করছে। ঘটনাটি সন্দেহজনক। এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com