1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
Title :
বিআরবি হসপিটালস লিমিটেড-এ মেডিকেল জার্নাল HEALTH+ এর মোড়ক উন্মোচন হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি এবি ব্যাংকের স্থানান্তরিত জিঞ্জিরা শাখার উদ্বোধন কক্সবাজারের পেকুয়ায় ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর নতুন শাখার উদ্বোধন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ভৈরবে পুকুরে গোসলে নেমে বৃদ্ধের মৃত্যু উপায় এবং স্প্লিটপে-এর কৌশলগত অংশীদারিত্ব: বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি পরিশোধ হবে আরও সহজ ব্যাংকিং বিভাগের দায়-সম্পদ ৪.২৬ লাখ কোটি, আমানত ১.১৮ লাখ কোটি ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ, জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে তারেক রহমান ৬৪ জেলার সার চাহিদার শতভাগ বরাদ্দ, আগাম আমদানি-মজুতের পরিকল্পনা

বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের কোন ছাড় নয়

  • আপডেট : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩, ১০.০৭ পিএম
  • ৩০০ Time View


নিজস্ব প্রতিবেদকঃ আজ ৩০ অক্টোবর, ২০২৩ সোমবার সকাল ১১:০০ ঘটিকায় জাতীয় প্রেসক্লাবের সামনে “জাতীয় স্বাধীনতা পার্টি (জেএসপি)’র উদ্যোগে বিএনপি ও জামায়াতের নৈরাজ্য সৃষ্টি এবং প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও পুলিশ হত্যা, বাস পোড়ানোর সন্ত্রাসের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতির বক্তব্যে জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিজু বলেন, ২৮ অক্টোবর শান্তিপূর্ণ সমাবেশের কথা বলে বিএনপি—জামায়াত বাংলাদেশের প্রধান বিচারপতির বাসভবনে হামলা, হাসপাতালে অগ্নিসংযোগ, পিটিয়ে পুলিশ হত্যা, গাড়িতে অগ্নিসংযোগ, দায়িত্বরত সাংবাদিকদের ওপর হামলা—নির্যাতনসহ বর্বরোচিত নারকীয় তাণ্ডব চালিয়েছে। যা কোন ভাবেই মেনে নেওয়া যায় না। বিএনপি—জামায়াতের সন্ত্রাসীদের কোন ছাড় দেয়া যাবে না। তাদেরকে শক্ত হাতে মোকাবেলা করতে হবে।

তিনি দোষীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান। নিহত পুলিশ সদস্যের আত্মার মাগফেরাত ও আহত এবং ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান এবং তাদের সহায়তায় সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান।

মিজানুর রহমান মিজু আরো বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশি—বিদেশি চক্রান্ত শুরু হয়েছে। সে চক্রান্ত মোকাবেলায় দলমত নির্বিশেষে সকল দেশপ্রেমিক নাগরিককে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার কোন বিকল্প নাই।

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল, ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী)’র সভাপতি স্বপন কুমার সাহা, বাংলাদেশ উন্নয়ন পার্টির সভাপতি সৈয়দ মোকলেসুর রহমান, বাংলাদেশ লোক শক্তি পার্টির সভাপতি সাহিকুল আলম টিটু, বাংলাদেশ কনজারভেটিভ পার্টির সভাপতি আনিসুর রহমান দেশ, জাসদ নেতা মোঃ শাহাবুদ্দিন, জাতীয় স্বাধীনতা পার্টির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, ঢাকা মহানগর দক্ষিণের সহ—সভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com